Sunday, January 1, 2012

শুভ নববর্ষ ২০১২

সকলকে শুভ নববর্ষ। নতুন বছরে বাংলাদেশ পাক নতুন আলোর দেখা। চিহ্নিত করুক নতুন দিগন্ত। বাঙালি সংস্কৃতি, আমাদের পুরান নীতি, চিন্তা, চেতনা, বিশ্বাস জেগে উঠুক; বিদেশী সাংস্কৃতিক আগ্রাসন নিপাত যাক। বাংলাদেশের মানুষ দেশকে আরও বেশি ভালোবাসুক। দেশের মানুষের প্রতি প্রত্যেকের মমত্ব জেগে উঠুক। দেশের মানুষ আরও বেশি শিক্ষিত হোক। আরও বেশি ইতিহাস, দর্শন, সাহিত্য, বিজ্ঞানচেতনা সম্পন্ন হয়ে উঠুক। অন্ধকারের দাসদের পরাজয় ঘটুক। মানুষ বিদেশী আয়নায় নয় নিজের দেশের সবুজ গাছের ছায়ায় রূপালী নদীর জলে দেখুক নিজের মুখ।

শুভ নববর্ষ ২০১২

0 comments:

Post a Comment

 

Blog Archive

© 2012-2017 আমার ইতিহাস | Powered by: Blogger