Saturday, October 25, 2014

ভালুকাতে হিন্দুর বাড়ি দখল করে উচ্ছেদের হুমকি দিল মুসলিম প্রভাবশালী

বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছে তো চলছে। আজ ২৫ অক্টোবর ২০১৪ তারিখের দৈনিক জনকণ্ঠ পত্রিকার দেশের খবর পাতায় প্রকাশিত হয়েছে নিচের ঘটনাটি।
 ভালুকায় সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের হুমকি বাড়ি দখল
 নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২৪ অক্টোবর ॥
ভালুকায় প্রভাবশালী কর্তৃক এক সংখ্যালঘু পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদের হুমকিসহ চাঁদা দাবি ও লুটপাটের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের পক্ষে ভালুকা মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বর্তমানে প্রভাবশালীদের ভয়ে পরিবারটি আতঙ্কে রয়েছেন বলে ভুক্তভোগীদের দাবি। জানা গেছে, প্রিয়নাথ চন্দ্র গং ধামশুর মৌজার ১২০৭ নম্বর দাগে আর ও আর ও সরকারী বন্দোবস্ত মূলে ৮ একর ২৩ শতাংশ জমির মালিক হয়ে দীর্ঘ প্রায় ৬০ বছর ধরে বসবাস করে আসছে। সম্প্রতি শাহজালাল এ্যাগ্রো লিমিটেডের নামে একটি পোল্ট্রি ফার্ম মালিকের কাছে দুই একর জমি বিক্রি করেন। এরপর থেকে ওই সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের লক্ষ্যে বিভিন্নভাবে হয়রানি শুরু করে পোল্ট্রি ফার্মের মালিক পক্ষের লোকজন। এরই জের হিসেবে ২২ সেপ্টেম্বর উক্ত আদালতে প্রিয়নাথ চন্দ্র (৮০) ও তার দুই ছেলে জগদিশ চন্দ্র (৩৮), রঘুমাথ চন্দ্র (২২) ও মেয়ে জামাতা কাজলের (২৫) নামে ফার্মের অফিস থেকে ২০ লাখ টাকা লুট ও ৫০ লাখ টাকার চাঁদা দাবির একটি মামলা করেন। পরে মামলাটি ভালুকা মডেল থানায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়। এই মামলায় ৮ অক্টোবর বিবাদীগণ আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। পরে ১০ দিন আজতবাস করার পর ১৭ অক্টোবর জামিনে মুক্তি পান। ভুক্তভোগী প্রিয়নাথ চন্দ্র জানান, ৮ অক্টোবর ফার্মের মালিক তার অফিসে ডেকে নিয়ে আমাকে মারধর করার জন্য উঠে দাঁড়ান কিন্তু এলাকার লোকজন থাকায় মারতে পারেননি। পরে আমাদের বিরুদ্ধে মিথ্যে চাঁদা দাবি ও লুটপাটের মামলা দেয়। বর্তমানে আমাকে বাড়ি থেকে উচ্ছেদসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় ১৯ অক্টোবর ভালুকা মডেল থানায় সাধারণ ডায়েরি (নম্বর-৭২১) করা হয়। এ দিকে এলাকাবাসী জানান, উক্ত পোল্ট্রি ফার্মের মালিক শাহজালাল মজুমদার একজন ক্ষমতাদর ব্যক্তি। তিনি ১২০৭ দাগে কিছু জমি ক্রয় করে বন বিভাগের কয়েক কোটি টাকা মূল্যের জমি দখলে নিয়েছেন। এ ব্যাপারে হবিরবাড়ি বিটের বিট কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, উপজেলার ধামশুর মৌজার ১২০৭ নম্বর দাগে মোট জমি রয়েছে ৩১ একর ৫০ শতাংশ। পুরো জমিই বন বিজ্ঞপ্তিত এবং উক্ত দাগে কোন ডিমারগেশন নেই। শাহজালাল এ্যাগ্রোর মালিক অবৈধভাবে সরকারী জমি জবর দখল করে স্থাপনা নির্মাণ করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ফার্মের মালিক শাহজালাল মজুমদার জানান, ধামশুর মৌজার ১২০৭ নম্বর দাগে প্রিয়নাথ চন্দ্রসহ স্থানীয় ৭-৮ জনের কাছ থেকে ১২ একর ৭৩ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে এবং বন বিভাগের সঙ্গে মামলার মাধ্যমে ডিগ্রি লাভ করে উক্ত জমিতে কার্যক্রম শুরু করি। এ ব্যাপারে তিনি ক্ষমতাসীন দলসহ বিভিন্ন প্রভাবশালীর নাম উল্লেখ করে আরও বলেন, বিষয়টি সকলেরই জানা রয়েছে। তবে প্রিয়নাথ চন্দ্রের বিরুদ্ধে চাঁদা দাবি ও লুটপাটের মামলার বিষয়ে জানতে চাইলে তিনি তার ম্যানেজারের সঙ্গে কথা বলার জন্য বলেন। তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ লিংক

Monday, October 29, 2012

‘আমাদের ইতিহাস কালো হয়ে গেছে’

মুসলিমদের হাতে ধ্বংসপ্রাপ্ত রামু সীমা বৌদ্ধ বিহার
মুসলিমদের হাতে ধ্বংসপ্রাপ্ত রামু সীমা বৌদ্ধ বিহার
শামীমা বিনতে রহমান
রামু থেকে ফিরে

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামুর চৌমুহনী মোড়ে একটি ট্রাফিক পুলিশ বক্সকে মাঝখানে রেখে চার দিকে চারটি রাস্তা চলে গেছে। বামের সাদা চিং-লাল মন্দিরের দিক থেকে যে রাস্তা এসে মোড়ের সঙ্গে মিলেছে, তার একটু ডানে গিয়ে হাতের বাঁয়ে বড়ুয়া পাড়ার রাস্তা। এখানে প্রায় ৪০০ বৌদ্ধ ধর্মাবলম্বী পরিবার আর শহরের সবচেয়ে বড় আর পুরনো বিহার সীমা বৌদ্ধ বিহার।

এসব রাস্তার ভৌগোলিক বর্ননায় কোনো পরিবর্তন ঘটেনি গত কিছুদিনে। তবে গত ২৯ সেপ্টেম্বর ছয়টি মন্দির ও বিহার এবং নয়টি বাড়ি পুরো জ্বালিয়ে দেয়ার পর এবং শ’ দেড়েক বাড়ি আর ছয়টি মন্দিরে লুটপাট-ভাংচুরের পর এখন ওই ভৌগোলিক বিস্তারে স্থাপনা বিন্যাসে পরিবর্তন আসছে ব্যাপক। আশংকা, অবিশ্বাসও উঠেছে চরমে।

ঘটনার ২৫ দিন পর রামুতে গিয়ে দেখা গেল, পুড়ে ছাই হয়ে যাওয়া সব বাড়ি, মন্দির একই রকম আছে। শুধু বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) চারটি ঘর বানিয়ে দিয়েছে, যাতে ঝুলছে ‘বিজিবি কর্তৃক নির্মিত’ সাইনবোর্ড।

সেনাবাহিনী মন্দির নির্মাণেরও দায়িত্ব নিয়েছে, তবে এখনো কোনো মন্দির কর্তৃপক্ষই পুননির্মাণের উদ্যোগ নেয়নি। সবগুলো মন্দিরেই তাদের পাহারা আছে। বিজিবি আর সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প আছে সেখানে।

বৌদ্ধ সম্প্রদায় ঠিক করেছে, ২৯ অক্টোবর (সোমবার) প্রবারণা পূর্ণিমায় বাঁকখালি নদীতে প্রতি বছরের মতো ফানুস এবার আর ওড়ানো হবে না।

ঘটনার পর মাস গড়ালেও প্রধানমন্ত্রীসহ সরকারি কর্তাব্যক্তিদের আশ্বাসেও ভয় পুরোপুরি কাটেনি বৌদ্ধদের।

অন্যদিকে সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনায় থানায় হওয়া ১৫টি মামলায় গ্রেপ্তারের আতঙ্কে রয়েছেন এলাকার সাধারণ মুসলমানরা।

শুধু ফেইসবুকে একটি ছবিকে কেন্দ্র করে ওই হামলা- এটা মেনে নিতে পারছেন না অনেকেই। এর পেছনে অন্য আরো কারণ রয়েছে বলে তাদের সন্দেহ, যদিও কী কারণ, তাও স্পষ্ট বুঝতে পারছেন না।

স্থানীয় নাট্যকর্মী সুনীল কান্তি শুধু বললেন, “দ্যাখেন, এতো বড় একটা হামলা হইল, মানুষ কিন্তু খুন হয় নাই। সত্যি সত্যি রায়টে তো মানুষ খুন করে ফেলে। আমার মনে হয়, আরো ভয়ঙ্কর কিছু হবে, এইটা তার আগের অবস্থা।”

পোড়া ইতিহাস’

সীমা বৌদ্ধ বিহারের সামনে দাঁড়ালে এক মাস পরও মনে হয় ধ্বংসস্তূপ। পুড়ে কয়লা হয়ে যাওয়া কাঠের খুঁটিগুলো ঠায় দাঁড়িয়ে আছে, নিচে কাঠকয়লার সঙ্গে থালা-বাটি, টিফিন ক্যারিয়ার, নীল রঙের বালতি, গেরুয়া রঙের কাপড়ের পোড়া অংশ। অবশ্য এর মধ্যেও ভক্তদের পূজা থেমে নেই।

মন্দির থেকে দাপ্তরিক কাগজে ক্ষয়ক্ষতির যে তথ্য দেয়া হয়ে- তাতে বলা হয়েছে, একটি দুই তলা কাঠের বিহার আগুনে পুরো ভস্মীভূত; একটি করে ভিক্ষু সীমা, বোধি ঘর, ধাতু মন্দির পুড়ে গেছে; সংরক্ষিত থাকা ২ হাজার বছরের পুরনো গৌতম বুদ্ধের চুল, একই সময়ের ভিক্ষু সংঘের দাঁত আগুনে নষ্ট, তালপাতায় লেখা ২ হাজার বছরের পুরনো প্রাচীন বিদ্যালিপি, পাণ্ডুলিপি ও পুঁথি আগুনে পুরোটাই পুড়েছে; পুড়ে গেছে বার্মিজ, বাংলা, সিংহলী ও ইংরেজি ভাষায় লেখা ত্রিপিটক।

প্রধানমন্ত্রী রামু ঘুরে আশ্বাস দিয়ে গেছেন, ক্ষতিগ্রস্ত মন্দির আবার উঠে দাঁড়াবে। কিন্তু তাতে কী মিলবে পুরার্কীর্তিগুলো, প্রশ্ন ৮৩ বছর বয়সি সীমা বৌদ্ধ বিহারের প্রধান সত্যপ্রিয় মহাথেরোর।

“এই বিহার তো আর পাওয়া যাবে না। ১০০ কোটি টাকা দিলেও কি আপনি পাবেন আড়াই হাজার বছর পুরানা তালপাতায় লেখা ত্রিপিটক, বুদ্ধের চুল, প্রায় ৩০০ বছরের পুরনো ইতিহাসের নিদর্শন? আমি কাকে বোঝাই, কী করে বোঝাই যে আমার সব শেষ হয়ে গেছে, আমাদের সব শেষ হয়ে গেছে।”

আ ক ম যাকারিয়া তার বাংলাদেশের প্রত্নসম্পদ বইতে রামুর সবচে পুরানা বৌদ্ধ বিহার হিসাবে উল্লেখ করেছেন রামু সদর থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত রামকোট বিহার ও বনাশ্রমকে। এর সময়কাল ধরা হয়েছে আনুমানিক ২ হাজার ৩০০ বছর।

সেদিনের হামলায় এই বিহারের তেমন একটা ক্ষতি না হলেও যেসব মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে অর্পণচরণ ছাড়া বাকি সবগুলোই শতবর্ষ পার করা। সীমা বৌদ্ধ বিহার ৩০০ বছরের বেশি পুরনো। কাঠের তৈরি এ বিহারগুলার মূল বৈশিষ্ট্য হলো- নির্মাণের ক্ষেত্রে এসব বিহারে মিয়ানমার, থাইল্যান্ড, চীন ও জাপানের ঐতিহ্যবাহী বৌদ্ধ নির্মাণশৈলী অনুসরণ করা হয়েছে।

সত্যপ্রিয় মহাথেরো বললেন, “কেবল আমাদের ধ্বংস করে দেয়া হয়েছে এমন না, ত্রিলোকের গুরুকে ধ্বংস করে দেয়া হয়েছে। ওরা আগুন দিয়ে ইতিহাসকে কালো করে ফেলেছে। এমন কালো যে- ওই সময় সম্পর্কে জানার উৎস আর পড়া যাবে না।”

আতঙ্ক এখনো

অপর্ণচরণ মন্দিরের জন্য জমি দিয়েছিল যে পরিবার- সেই পরিবারের সদস্য ৭২ বছর বয়সী অনীল বড়ুয়া সীমা মন্দিরের মেঝেতে বসে বলেন, “এখন শুধু ভয় লাগে। শুধু কান্না আসে। মন্দিরের দিকে তাকালেই চোখে পানি আসে। আমার ছেলে মেয়ে আর নাতী-নাতনীদের জন্য অনেক ভয় হয়। ওদের কী হবে?

“আমরা তো অন্য কোথাও যাব না। এটা তো আমার দেশ। একটা কুকুর ডাক দিলেও ভয় লাগে আর মনে হয়, পরের দিনের সকালটা দেখতে পারব তো?”

খোঁজ নিয়ে জানা গেছে, ২৯ সেপ্টেম্বরের সেই হামলায় ক্ষতিগ্রস্ত কোনো বৌদ্ধই রামু ছেড়ে কোথাও যাননি। কিন্তু হামলার পর মাস গড়ালেও ‘চিহ্নিত’ কেউ গ্রেপ্তার না হওয়ায় আতঙ্ক চেপে বসেছে বৌদ্ধদের মনে।

সুবল বড়ুয়া নামে ৮০ বছর বয়সী একজন বললেন, “এখন পর্যন্ত চিহ্ণিত একজনও গ্রেপ্তর হয়নি। এ কীসের আলামত!”

‘নারায়ে তাকবীর’ স্লোগান দিয়ে বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলার মিছিলে মুক্তাদির, হাফেজ, জাহাঙ্গির, সেলিম, সাদ্দামসহ ১০/১৫ জনকে চেনার কথা ওই এলাকার অনেকেই জানিয়েছেন। এর মধ্যে মুক্তাদির অবশ্য গ্রেপ্তার হয়েছেন, সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে অন্তত আড়াইশ জনকে।

চৌমুহনীর মোড়ে ৬০ থেকে ৮০ বছর বয়সীদের আড্ডায় কলিমুল্লাহ নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, “এখানকার কিছু খারাপ মোসলমান ফোলাহাইন যুক্ত থাইকতে ফারে, ওই দুষ্টুগুনারে আগে ধরি ফালান দরকার। বিনাদোষীদের এন ধরন লাইগছে বেশি। ইয়ান ঠিক ন করে।”

‘উদ্দেশ্য কী’

শুধু ফেইসবুকের একটি ছবিকে কেন্দ্র করে বৌদ্ধ বসতিতে এমন তাণ্ডব- তা বিশ্বাস করতে মন সায় দেয় না ক্ষতিগ্রস্ত অনেকেরই। যাদের সঙ্গে কথা হয়েছে, সবাই এক বাক্যে বলেছেন- স্থানীয় মুসলমানরা হিংসা বা ক্ষোভে এ ঘটনা ঘটাননি।

ধর্মগুরু সত্যপ্রিয় মহাথেরো বলেন, “হামলাকারীরা কেরোসিন, ডিজেল, পেট্রোল, গান পাউডার ব্যবহার করেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমার। এখন আমার প্রশ্ন, ওরা এসব পেল কোত্থেকে? আমার ৮৩ বছর বয়সে আমি কখনো কল্পনাও করতে পারি না, মুসলমানরা স্বতঃস্ফূর্তভাবে এই কাজ করতে পারে।”

মন্দিরগুলোর কাছের এক বাড়ির বাসিন্দা নিপু বড়ুয়া বলেন, “ভয়ে বের হতে পারিরন। জানালা দিয়ে দেখেছি তারা বিটুমিনের ড্রাম নিয়া এসেছে, ড্রাম ভর্তি পেট্রোল নিয়ে এসেছে। চোখের সামনে পুড়ে ছাই হয়ে গ্যাছে সাদাচিং, লাল চিং। ইটের বলে অপর্ণচরণ মন্দিরে শুধু টিন পুড়ে গ্যাছে, কিন্তু বিল্ডিং পোড়িনি।”

এরপর তিনি নাম প্রকাশ না করে এক মুসলিম ছেলের কথা বলেন, পরে অন্যদের কাছ থেকে জানা যায়, তার নাম দেলোয়ার।

“তার বাপ মুসলিম, মা বড়ুয়া। তাকে আমি পড়াশুনা শিখিয়েছি। সে নিয়মিত মন্দিরে আসা যাওয়া করত। আমার নিজের চোখে দেখলাম, সে সোনালি রঙের বড় বজ্রাসনে বসা বুদ্ধ মুর্তির চোখ থেকে দামি পাথরগুলো খুলে নিয়েছে।”

প্রজ্ঞানন্দ ভিক্ষু জানান, মন্দিরে থাকা ৪০০ বুদ্ধ মুর্তির মধ্যে ২০০টি অষ্টধাতু, শ্বেত পাথর, ব্রোঞ্জ ও পিতলের তৈরি। ওই ২০০টিই লুট হয়ে গেছে।

স্থানীয় শিক্ষক সুমত বড়ুয়া বলেছেন, “মিছিলে মুক্তাদির, হাফেজ, জাহাঙ্গির, সেলিম, সাদ্দামসহ ১০/১৫ জনকে চিনছি আমি। বাকি কাউরেই চিনি নাই। এদের বেশিরভাগ মাদ্রাসার ছাত্র।”

কক্সবাজার থেকে ২৫ কিলোমিটার দূরে রামু উপজেলার উত্তরে চকোরিয়া ও কক্সবাজার সদর; দক্ষিণে উখিয়া আর পূর্বে বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি।

এই নাইক্ষ্যংছড়ির সঙ্গে মিয়ানমারের সীমান্ত, যা ইয়াবাসহ নানা রকমের মাদকের রুট হিসাবে ব্যাপকভাবে পরিচিত।

চৌমুহনীর মোড়ের ব্যবসায়ী নিতিশ বড়ুয়া বলেন, “আপনার কি মনে হয় না, র্মূতি চুরি করে বিক্রি করা একটা বড় উদ্দেশ্য। দ্যাখেন, যখন ক্লাস ফোরে পড়তাম, সমাজ বইতে পড়েছিলাম রামু সাম্প্রদায়িক সম্প্রীতি আর রবার বাগানের জন্য বিখ্যাত। আসলেও তাই। আমি কখনোই ভাবিনি, আমি বড়ুয়া আর মুক্তাদির মুসলমান।”

“মুসলমানের ঈদ আর আমাদের পূজায় কোনো পার্থক্য নেই। ওরাও আমাদের পূজায় মানত করে। আমার মনে হয়, এখানকার কিছু দুষ্টু মুসলমানকে কেউ ব্যবহার করেছে। উদ্দেশ্য দামি মুর্তি আর মূর্তিতে থাকা দামি পাথর চুরি করা।”

নাট্যকর্মী সুনীল আবার অনেকগুলো ঘটনা তুলে ধরে তার সূত্র মেলানোর কথা বলেন।

“ওই দিন প্রশাসনের সবাই এতো ব্যস্ত ছিল কেন? কেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তিন ঘণ্টা ছিলেন গর্জনিয়াতে মিটিং করতে? গর্জনিয়া তো নাইক্ষ্যংছড়ির কাছের ইউনিয়ন। ওই খানে নেজামে ইসলাম, হিলফুল ফজুল খুবই সক্রিয়। কাউয়ার খোপ, কচ্ছপিয়া, খুনিয়াপালং, এসব ইউনিয়নে ইসলামী ছাত্র শিবির, ইসলামী ঐক্যজোট খুবই সক্রিয়। এদের কারা সাপোর্ট দ্যায়।”

ধর্মীয় অস্থিতিশীলতা তৈরি করে কেউ স্বার্থ হাসিলের চেষ্টা চালাচ্ছে বলে সন্দেহ সুনীলের।

“মাঝখানে আমরা ভাগ হয়ে গেলাম। আমরা এখন মুসলমানদের সন্দেহ করি আর ভয় পাই।”

মিছিলে মাদ্রাসার এতো ছাত্রকে জড়ো করা হল কীভাবে- তা নিয়েও প্রশ্ন অনেকের।

একজন বললেন, “আচ্ছা বলতে পারেন, সেইদিন ইউএনওকে কেন ফেয়ারওয়েল প্রোগ্রামে থাকতে হবে; এমপি সাহেব, যিনি কারণ ছাড়া রামু শহরে আসেন না, সেদিন কেন দলবল নিয়ে এলেন?”

ঘটনার শুরু যেভাবে


বড়ুয়া পাড়ার প্রদীপ বড়ুয়া জানান, ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে তিনি শোনেন মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফকে অবমাননা করে একটি ছবি সবাইকে দেখাচ্ছে মুক্তাদির নামের একজন।

মুক্তাদিরের এক বন্ধু নাম প্রকাশ না করার শর্তে জানান, সাদা চিং মন্দিরের রাস্তায় আরেকজনের কাছে তিনিও ওই ফেইসবুকের ছবির কথা শোনেন। এরপর চৌমুহনীর মোড় থেকে মোটামুটি আধা কিলোমিটার কম দূরত্বে ফারুক কম্পিউটার অ্যান্ড টেলিকম সেন্টোরে গিয়ে দেখতে পান কিছু মানুষের জটলা।

মুক্তাদির ‘খুব ব্যস্ত’ থাকায় সে সময় তার সঙ্গে আর কথা বলতে পারেননি বলে জানালেন সেই বন্ধু।

লোকজনের সঙ্গে কথা বলে ওই যুবক জানতে পারেন, তাদের চেনা উত্তম কুমার নামের এক যুবকের ফেইসবুক অ্যাকাউন্ট থেকেই নাকি ওই ছবি এসেছে। যদিও পরে দেখা যায় উত্তম নিজে ওই ছবি ফেইসবুকে তোলেননি।

“ফেইসবুক কী জিনিশ আমি জানি না। এইখানে ছবির কি হয়, আমি তখন জানতাম না। ভাবলাম, উত্তমের শ্বশুরবাড়িতো আমাদের বাড়ির কাছেই। তার কাছে গিয়েই জিজ্ঞেস করি।”

উত্তমের শ্বশুরবাড়ির দিকে যাওয়ার সময়ই ৮/১০ জনের প্রথম মিছিলটি দেখতে পান মুক্তাদিরের সেই বন্ধু। দেখতে পান দেলোয়ার, হাফেজ, সাদ্দাম, মুক্তাদিরসহ বেশ কয়েকজনকে, যাদের কণ্ঠে ছিল নারায়ে শ্লোগান।

বড়ুয়া পাড়ার একদম শুরুর দিকেই ঘর ছিল ৫০ বছর বয়সী মিন্থি বড়ুয়ার, যিনি এখন থাকেন বিজিবির টাঙিয়ে দেয়া তাঁবুতে। ২৯ সেপ্টেম্বর রাত ৯টার দিকে তিনি প্রথম মিছিলের শব্দ শুনতে পান। এরপর সাড়ে ১০টার দিকে আসে দ্বিতীয় মিছিল। এবার ঘরের চালে শুরু হয় ঢিল মারা। রাত সাড়ে ১২টার দিকে হামলাকারীরা পেট্রোল ঢেলে ঘরবাড়ি পুড়িয়ে দেয়।

স্থানীয় বাসিন্দা সুমত বড়ুয়া জানান, সাদা চিং-লাল চিং মন্দিরের রাস্তায় প্রথম মিছিলে তিনি লোক দেখেছেন ৮ থেকে ১০ জন। দ্বিতীয় মিছিলে ছিল একশ কম। আর তৃতীয় মিছিল, যেটা রাত সাড়ে ১২টায় শুরু হয়, সেখানে হাজার হাজার মানুষ দেখেছেন তিনি।

“ওরা এসেছে ট্রাকে ট্রাকে। মিছিলে ওই একই শ্লোগান, হাতে লাঠি, রাম দা, কিরিচ।”

প্রদীপ বড়ুয়া বলেন, “৩ নম্বর মিছিলের পর যখন আগুন ধরায়া দিল, একই সঙ্গে পাথর মারতে থাকলো, আমি তখন আশপাশের মহিলা, বাচ্চা কাচ্চা নিয়া ঘরের সাথের পুকুরে লাফ দিয়া চুপ করি থাকি। ঘরের দরজায় আমার পালা দুই শুকর বাঁধি রাখি, ভয়ে যাতে আমার ঘর পুড়াইতে না পারে।”

ওই হামলার আগে চৌমুহনী মোড়ে এক ‘সম্প্রীতি সমাবেশ’ হয়। স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতা, উপজেলা চেয়ারম্যান, প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম, ওসি নজিবুল ইসলাম ওই সমাবেশে কথা বলেন বলে জানান কানন বড়ুয়া নামের স্থানীয় আরেক বাসিন্দা।

সীমা বৌদ্ধ বিহারের ভিক্ষু প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, “রাত সাড়ে ১২টার পর আমাদের এখানে আগুন দেয়। ওই আগুনের ধোঁয়া কাল ছিল না। পেট্রোল, ডিজেল, কেরোসিনের ধোঁয়া কালো হয়, ওই ধোঁয়া কালো ছিল না, কিন্তু সব পুড়ে কালো কালো হয়ে যাচ্ছিল। আমি কয়েকবার থানার ওসিকে ফোন করেছি। এক পর্যায়ে তার ফোন বন্ধ পাই।”

খোলা আকাশের নিচে, কয়লা হয়ে পুড়ে থাকা দীর্ঘদিনের ব্যবহৃত পোড়া গৃহ সামগ্রীর মাঝে হাঁটু ভাজ করে বসে আকাশের দিকে তাকিয়ে মিন্থি বড়ুয়া বলেন, “গ্রামীণ ব্যাংক ঋণ দি গ্যাছে, মাসে তিন হাজার টাকা কিস্তি দিয়ন লাইগবো। অনও ঘরই তুলতাম পারি ন।“

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবিআর/এমআই/১৪৩০ ঘ.

Tuesday, September 18, 2012

নামের আগে 'শ্রী' নেই 'মো' আছে

বাংলাদেশের বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের কাছ থেকে একটা অভিযোগ প্রায়ই শোনা যায় যে, কলকাতার বাংলা পত্রিকাসমূহে বাংলাদেশী মুসলিম ব্যক্তিত্বদের নাম বিকৃত লেখা হয়। বিপরীতে কলকাতার লেখকরা বলেন যে তারা মূল আরবি-ফারসি অনুসরনে নামগুলো লেখার চেষ্টা করেন। যা আবার বাংলাদেশীরা গ্রহণ করেন না।

এ প্রসঙ্গে বলতে চাই, নাম বিকৃতকরণের অভ্যাস আসলে বাংলাদেশী মুসলিমদের মধ্যেই দেখা যায়। যারা বেশি তথ্য পেতে চান, তারা যে কোন বাংলাদেশী হিন্দুকে তার সার্টিফিকেট নাম জিজ্ঞাসা করে দেখুন, তিনি নামের পূর্বের 'শ্রী' বাদ দিয়ে বলবেন। কারণ হিন্দুদের নামের পূর্বের 'শ্রী' সরাসরি সরকারিভাবে শিক্ষাবোর্ড থেকে কেটে বাদ দিয়ে দেয়া হয়। রেজিস্ট্রেশনের সময় 'শ্রী' লিখলেও তা কেটে দেয়া হয়। অথচ মুসলিম ছাত্রদের নামের পূর্বের 'মো' ঠিকই থেকে গেছে। বাহুল্যবোধে 'মো' টিকে কেউ কখনও বাতিল করার কথা বলেনি কিংবা বোর্ড থেকেও কেটে দেয়নি। হিন্দুদের নামকে এভাবে বিকৃত করার প্রতিবাদে কিন্তু কখনও কোন বাংলাদেশী মুসলিম সাহিত্যিক বা সাংস্কৃতিক ব্যক্তিত্বকে একটা কথাও বলতে শোনা যায় নি।

কেন? কারণ কি?

কারণ একটাই। মুখে তারা অসাম্প্রদায়িকতার ফেনা তুলে কলকাতার হিন্দু বাঙালিদের কাছ থেকে ঠিকই সুবিধা আদায় করে নেয়। কিন্তু বাংলাদেশে তারা এক একজন আরবীয় সংস্কৃতির দাস মুসলমান মাত্র। এর এক কণা বেশিও নয়।

সমসাময়িককালের হিন্দু ছাত্রদের সার্টিফিকেট দেখুন। হিন্দু ছাত্রদের সুন্দর সুন্দর সংস্কৃত- বাংলা নামকেও তারা বিকৃত ইংরেজিতে লিখছে। আর বেশিরভাগ ক্ষেত্রে এই জাতীয় ঘটনা ঘটছে ইচ্ছাকৃত। অর্থাৎ তারা ইচ্ছাকৃতভাবে হিন্দুবিরোধী মানসিকতা থেকে হিন্দু ছাত্রদের নাম বিকৃতভাবে লিখছে। ক্লাশ নাইনে রেজিস্ট্রেশনের সময় মুসলমান শিক্ষকরা তাদের নোংরা মানসিকতার পরিচয় এভাবেই প্রকাশ ঘটাচ্ছে। যার প্রতিবাদ তথাকথিত অসাম্প্রদায়িক মুক্তচিন্তার মুসলিম লেখকদের কাছ থেকে কখনও দেখা যায় নি। তাদের এই অপনীতিবোধের উৎস যে আরবীয় জাতীয়তাবোধ, তা বোধহয় নতুন করে আর বলতে হবে না। নামে তারা বাঙালি সাহিত্যিক কিন্তু আচরণে তারা আরবীয় সাংস্কৃতিক আগ্রাসনের এক একটা ইসলামী সৈনিক।

অনারব ধর্মের উপর আরবীয় ধর্মের হামলা

এবার আরবীয় ধর্মের বাংলাদেশী দালালেরা অনারব ধর্মের অনুসারীদের উপর হামলা চালালো। আর এই হামলা যে সভা থেকে পরিচালিত হয়েছে, সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসক। তারা যে আরবীয় সংস্কৃতি দ্বারা ব্যবহৃত হলেন, তা কি তারা বুঝতে পারলেন না, নাকি নিজেরাই ইচ্ছাকৃত আরবের দাসত্ব মেনে নিলেন। আরবের ধর্ম-সংস্কৃতি তাদেরকে কতটা অন্ধ, অসহায় করে রেখেছে, তা তারা বুঝতে না পারুন, সমকালীন বাংলাদেশের তরুণ সমাজ ঠিকই বুঝতে পেরেছে। এবং এই ঘটনা তারা সতর্কভাবেই পর্যবেক্ষন করছে। আরবের এই ধর্মীয় আগ্রাসী মানসিকতাকে আমরা থুথু দেই।

বিডিনিউজ২৪ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সম্পূর্ণ খবরটি আমার ব্লগে রেখে দিলাম।

কুষ্টিয়ায় সুফি অনুসারীর বাড়িতে হামলার অভিযোগ
   
ঢাকা/কুষ্টিয়া, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ভেড়ামারায় ‘ধর্মীয় ভিন্নমত’ পোষণের কারণে এক সুফি অনুসারীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।

সোমবার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর দারুস সালাম মাদ্রাসার মাঠে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ইসলামী সমাবেশ থেকে পার্শ্ববর্তী ‘তরিকতে আহলে বাইত বাংলাদেশ’ এর অনুসারী শহীদুল ইসলামের বাড়িতে এ হামলা চালানো হয় বলে জানান পরিবারের সদস্যরা।

সমাবেশে ভেড়ামারা পৌরসভার মেয়র ও ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শামিমুল ইসলাম ছানার সভাপতিত্বে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজিবুল ইসলাম, কুষ্টিয়া ওলামা পরিষদের সভাপতি ও খোর্দ্দআইলচারা মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল হামিদ, আলামপুর মাদ্রাসার মুহতামিম মুফতি মুক্তারুজ্জামান, স্বরূপদহ মাদ্রাসার মুহতামিম মুফতি ইব্রাহিম হোসাইন কাসেমী, আল¬ারদর্গা মাদ্রাসার মোহাদ্দেস হাজী সামছুল হক প্রমুখ।

সমাবেশ থেকে তরিকতে আহলে বাইত বাংলাদেশ এর সব পুস্তক বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়।

ভেড়ামারা থানার ওসি শেখ রিয়াজুল ইসলাম জানান, কিছুদিন আগে এলাকার লোকজন থানায় এসে অভিযোগ করে ইসলামপুর দারুস সালাম মাদ্রাসার পাশে দরবার খুলে একদল লোক সারারাত গান-বাজনা করে এবং মানুষের ধর্মীয় অনুভুতিতে আঘাত দিচ্ছে।

পরে গত ৭ সেপ্টেম্বর পুলিশ তরিকতে আহলে বাইত বাংলাদেশ এর অনুসারী ইসলামপুরের ইমামিয়া নিজামিয়া চিশতিয়া দরবার শরীফ উচ্ছেদ করে এবং সেখান থেকে শহীদুল ইসলাম (৫৪) ও আসলাম উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করে। আদালত তাদেরকে জেল-হাজতে পাঠায়।

শহীদুল ইসলামপুর গ্রামের মৃত নুরু মোল্লার ছেলে এবং আসলাম কারিগর পাড়ার চাঁদ আলীর ছেলে। এ সময় দরবার শরীফ থেকে ‘কুরআন দর্শন’, ‘হাদীস দর্শন’, ‘মৌলার অভিষেক ও মতভেদের কারণ’ ইত্যাদি বই জব্দ করা হয়।

এদিকে ‘তরিকতে আহলে বাইত বাংলাদেশ’ নিজেদেরকে সুফীবাদী-অসা¤প্রদায়িক-মানবতাবাদী সংগঠন হিসাবে দাবি করে গত ১৫ সেপ্টেম্বর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে। তারা এ ঘটনার জন্য উগ্র ধর্মীয় মৌলবাদীদের দায়ী করে তাদের শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে জানতে চাইলে শহীদুল ইসলামের ছেলে শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনার পেছনে মূলত মাদ্রাসার অধ্যক্ষ, মসজিদের ইমামসহ কিছু ব্যক্তি যারা মূলত সা¤প্রদায়িক ধ্যান-ধারণা পোষণ করেন ও মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করেন না তারাই আছেন।

“এরাই মানুষকে ভুল বুঝিয়ে দরবার ভাংচুর-লুটপাট ও বাড়িতে হামলা চালিয়েছে। সোমবার বিকালে সমাবেশ চলাকালে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে বাড়িতে হামলা চালিয়ে একটি লিচু বাগান কেটে তাতে আগুন লাগিয়ে দেয় মৌলবাদীরা। তাদের লাগাতার হুমকির কারণে আমার পরিবার আতঙ্কিত,” অভিযোগ করেন শামীম।

এ বিষয়ে জানতে ইউএনও রাজিবুল হাসানের মোবাইল ফোনে বারবার কল করলেও তিনি তা সাড়া দেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/০০১৬ ঘ.
লিংক

Sunday, September 16, 2012

ফেলানি'কে নিয়ে মুভি হয়, সাতক্ষীরা হাটহাজারি নিয়ে নয়

খবরে জানলাম, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় অবৈধভাবে সীমান্ত পার হতে গিয়ে বিএসএফ এর গুলিতে নিহত হওয়া ফেলানিকে নিয়ে ডকুমেন্টারি ফিল্ম বানানো হবে। হ্যাঁ, এটা বানানো উচিত। এর মাধ্যমে ভারতীয় সীমান্ত রক্ষীদের অমানবিকতার বিষয়টি সকলের সামনে নিয়ে আসা যাবে।

কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে চট্টগ্রামের হাটহাজারী এলাকায়, সাতক্ষীরায় হিন্দুদের মন্দির বাড়িঘর যে ধ্বংস করে দেয়া হল, তা নিয়ে কোন ডকুফিল্ম কেন বানানো হবে না? এ ধরণের ঘটনা কি ডকুমেন্টারি ফিল্ম বানানোর উপযুক্ত নয়? নাকি পরিচালক, প্রযোজকদের বেশিরভাগ এবং দর্শকের বেশিরভাগ মুসলিম বলে কি? মুসলমান কর্তৃক হিন্দু মন্দির ভাঙচুর, হিন্দু নারী নির্যাতনের ঘটনা নিয়ে বানানো ফিল্ম বাজারে চলবে না, ভালো ব্যবসা করবে না- সেজন্য কি?

তাহলে ফেলানিকে নিয়ে মুভি বানানোর ঘটনা কি শুধুই ব্যবসায়িক দৃষ্টিকোন থেকে। নাকি বাংলাদেশের পরিচালক প্রযোজকরা সবাই হিন্দু বিদ্বেষী মুসলমানমাত্র।

Saturday, September 15, 2012

টিভি দেখার অপরাধে মাদ্রাসা ছাত্রকে ২৫৬ বেত্রাঘাত করা হলো

সংবাদ পত্রিকায় খবরটি পেলাম। এক মাদ্রাসা ছাত্রকে টিভি দেখার অপরাধে ২৫৬টি বেত্রাঘাত করা হয়েছে। নির্যাতনের শিকার ছাত্রটি মার খেতে খেতে অজ্ঞান হয়ে পড়লেও পাকপবিত্র নুরানি হুজুরদের মনে কোন দয়া বা করুণার উদ্রেক হয়নি। বাংলাদেশ সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র নির্যাতনের বিরুদ্ধে বেশ কঠোর অবস্থান নিয়েছে। আশা করি যথাযথ কর্তৃপক্ষ এ বিষয় তড়িৎ ব্যবস্থা গ্রহণ করবেন এবং হিংস্র মাদ্রাসা শিক্ষককে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন।

সংবাদ পত্রিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে খবরটি সম্পূর্ণ প্রকাশ করছি।

নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
টিভি দেখার অপরাধে এক মাদ্রাসা ছাত্রকে শাস্তি হিসেবে ২৫৬ বেত্রাঘাতের মতো পৈশাচিক ঘটনা ঘটেছে। এ বেত্রাঘাতের সময় ওই ছাত্র অজ্ঞান হয়ে পড়লেও মাদ্রাসা হুজুরদের কোন করুণা হয়নি। তাকে গুণে গুণে ২৫৬টি বেত্রাঘাতের দ- দেয়া হয়েছে। আতাইকুলা থানার চড়াডাঙ্গী হাফিজিয়া মাদ্রাসায় এ নির্মম ঘটনা শুক্রবার ঘটেছে।
জানা গেছে, চড়াডাঙ্গী হাফিজিয়া মাদ্রাসার (আবাসিক) হেফজ ছাত্র (১০/১২) মোফাজ্জল হোসেন বৃহস্পতিবার ছুটি নিয়ে গঙ্গারামপুরের বাড়িতে যায়। বৃহস্পতিবার রাতে মোফাজ্জল হোসেন প্রতিবেশীর বাড়িতে টিভি দেখে। টিভি দেখার এ কথা অন্য ছাত্ররা মাদ্রাসা হুজুরকে জানিয়ে দেয়। শুক্রবার মোফাজ্জল হোসেন মাদ্রাসায় ফিরে আসে। এরপর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল হাসান টিভি দেখার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে ছাত্র মোফাজ্জল হোসেন স্বীকার করে। মাওলানা আবুল হাসান ওই ছাত্রকে ২৫৬টি বেত্রাঘাত করার ঘোষণা দেয়। তিনি নিজেই মোফাজ্জলকে ২৫৬টি বেত্রাঘাত করেন। বেত্রাঘাতের সময় ওই শিক্ষক ছাত্রদের দিয়ে সুর করে বেত্রাঘাতের হিসাব রাখেন।
একপর্যায়ে মোফাজ্জল অজ্ঞান হয়ে পড়ে। রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চিকিৎসা দেয়া হয়। এ সংবাদ পেয়ে মোফাজ্জলের বাবা আবদুর রাজ্জাক তাকে বাড়ি নিয়ে যায়। এ ঘটনা অভিভাবক মহলে জানাজানি হলে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। গতকাল সকালে চড়াডাঙ্গা পীরের ছেলে বনি আমিনের নেতৃত্বে এ ঘটনায় এক সালিস বৈঠক বসে। সালিস বৈঠকে ওই শিক্ষককে সতর্ক করে দেয়া হয়। লিংক
আরবীয় ভাবধারা প্রভাবিত ইসলামী সংস্কৃতি আমার দেশের কোমলমতি ছাত্রদের উপর বর্বর নির্যাতন চালালো আর ধর্মভীরু বোকা বাঙালিরা শুধুমাত্র ওই শিক্ষককে সতর্ক করেই ছেড়ে দিল। হতাশা ছাড়া আর কিছুই বোধ হচ্ছে না। কোনটা অপরাধ আর কোনটা নয় এই বোধটাও কি তাদের নেই নাকি?

Wednesday, September 12, 2012

ইসলাম সম্পর্কে কিছু কথা

হিন্দু সভ্যতায় যেমন বিখ্যাত বিখ্যাত মহামানব ছিলেন। ছিলেন রাজারা। ছিল নৃতাত্ত্বিক ও শৈল্পিক নিদর্শণ, ছিল ধ্র“পদী সুরের সাধনা। যন্ত্রশিল্পে, কৃষিতে, অস্ত্রশিল্পে, অস্ত্রবিদ্যায়, রাজনীতিতে, দর্শনে, চিকিৎসা শাস্ত্রে, অংকশাস্ত্রে, জ্যোতির্বিদ্যায়, জ্যোতিষশাস্ত্রে, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে, নগর পরিকল্পনায়, যানবাহনাদিতে, অর্থনীতি বা ব্যবসায় এমন প্রচুর বিষয়ে ছিল প্রভূত উন্নতি। সেই সময়েই ছিল আদি সুরশৈলী, উচ্চ মার্গের নৃত্যের বিকাশ।
আর এ ধরণের সভ্যতা শুধুমাত্র হিন্দু সভ্যতাতেই ছিল এমন নয়। পৃথিবীর প্রাচীনকালে এমন পুরনো ধর্মাশ্রিত দেশগুলোর বেশিরভাগই ছিল এমন উন্নত। একথা গ্রীক সভ্যতায় যেমন সত্য, তেমন সত্য মায়া, আজটেক, লিডিয়া, মিশর প্রভৃতি সভ্যতার বেলায়।
ইসলাম ধর্মের কি এমন বিজয়গর্ব ও ঐতিহ্যের নিদর্শণ বা মতামত আছে?
অন্যান্য ধর্মের সাথে এমন মডেল সভ্যতার তুলনা হিসাবে আমরা ভাবতে পারি সেই আশ্রম কেন্দ্রিক, জ্ঞানাশ্রয়ী শিক্ষা ব্যবস্থার কথা। কিংবা পরবর্তীতের নালন্দা বিশ্বাবিদ্যালয়ের কথা; এ ছাড়া রাগসঙ্গীত(আদি বিভিন্ন রাগ), যন্ত্রসঙ্গীত(সেতার, বাঁশি, তবলায় প্রভৃতিতে), নৃত্য(ভারতনাট্যম, কথাকলি), কারুশিল্প(অজন্তা, ইলোরা), অস্ত্র(বজ্রাস্ত্রগুলো), যানবাহন(রথ-ভূচারী/আকাশচারী), প্রকৌশলবিদ্যা(মন্দির ছাড়াও বিশাল বিশাল রাজকীয় প্রাসাদ, দূর্গ, অতিথিশালা, রঙ্গমঞ্চালয়, বাঁধ), সাহিত্যকীর্তি(বেদ, রামায়ণ, মহাভারত), দর্শন (ষড়দর্শন, চার্বাক, ব্রহ্মা, বাল্মিকী, বশিষ্ঠ প্রমূখ মুণিঋষিগণ), অংকশাস্ত্র(আর্যভট্ট), রাজনীতি(কৌটিল্য), চিকিৎসাবিদ্যা(ধনন্তরি বা আয়ুর্বেদীয় মতসমূহ, বাৎসায়ন), জ্যোতির্বিদ্যা(আর্যভট্ট, চরক, সুশ্র“ত প্রমূখ)- এর কথা। বর্তমানকালের ব্যক্তিবর্গ- রামানুজম, জগদীশচন্দ্র, আচার্য প্রফুল্লচন্দ্র, সত্যেন বোস (দুজন মুসলমান আছে, তাও একজন ভারতীয়- সালিম আলি, আর একজন কাদিয়ানী অর্থাৎ মুসলমান নয়- প্রফেসর সালাম) এমন প্রমানমূখী ও প্রমাণিত ঐতিহাসিক প্রমান রয়েছে অন্যান্য ধর্মেও। আমরা ভাবতে পারি গ্রীস এর ক্ষেত্রে- জিউস, ভেনাস, আফ্রোদিতি, হেরা, প্রমিথিউস, একিলিউস, হেকটর, হেলেন; যুদ্ধ(ট্রয়ের যুদ্ধ), সাহিত্য(ওডেসী, ইলিয়াড), পরবর্তী সময়ে নিউটন, রাদারফোর্ড, গীয়ম অ্যাপোলোনিয়র, ল্যাভয়েশিয়ে, লিওনার্দো দ্যা ভিঞ্চি, গ্যালিলিও, কোপারনিকাস, ম্যাগেলান, কলম্বাস, ভাস্কো ডা গামা, ক্যাপ্টেন কুক প্রমূখ। বর্তমানে এডিসন, আইনস্টাইন, রাইট ব্রাদার্স, হেনরী ফোর্ড, চার্লস ব্যাবেজ প্রমূখ। ইনকা, আজটেক(স্বর্ণশিল্প নগরশিল্প, দর্শন, স্টেপ পিরামিড), মিশর(ফারাও, হায়ারোগ্লিফিকস, মমি, পিরামিড), চীন(দর্শন-তাও, কনফুসিয়াস, লাওৎসে, প্রাচীর), জাপান(শিন্টো) এমন অনেক কিছুর কথা ভাবতে পারি।
কিন্তু ইসলামের ক্ষেত্রে এমন কোন অতীত গৌরবগাঁথা আমরা উল্লেখ করতে পারিনা। ইসলামের সময়ে মোহাম্মদ, কাবাঘর, যুদ্ধ, বহুবিবাহ, দু’চারজন রুটিভোজী খেজুরের পাতাশ্রয়ী, পর্ণকুটিরবাসী খলিফা, তারপর রাজ্য জয়(হত্যা) বিভিন্ন দেশে গমন, দেশশাসন, প্রাচীন ধর্ম ও সভ্যতার ধ্বংস, বৃটিসদের মতো অর্থসম্পদ না নিয়ে গেলেও ধর্ম দিয়েছে চাপিয়ে। ফলে কয়েকশো বছরের নিশ্চিন্ত রাজ্যশাসন। অলস মাথার বুদ্ধিতে শেষে উর্বর প্রসব তাজমহল ও দ্বীন-এ-এলাহী। এছাড়া কিছু নিস্ফল যুদ্ধ, বিচ্ছিন্ন সময়ে বালকোচিত মানসিকতায় প্রস্তুত অশৈল্পিক মুদ্রাব্যবস্থা-এমন কয়েকটি মাত্র কিছু নিদর্শণ ছাড়া আর কিছুই নেই। ইসলাম তৈরী করেছে হারেম। হিন্দু সময়ে মন্দিরে সেবাদাসী নামক যৌন সিস্টেম চলতো কিন্তু এটা কখনো কুৎসিত দৃষ্টিতে দেখা হয়নি। এটা ছিল পূজামাধ্যম-শিল্পরক্ষা-সৌন্দর্যরক্ষা-ঐতিহ্যরক্ষা-একাকী বসবাসরত পূজারীর মনোরঞ্জন। ছিল বাঈজী প্রথা কিন্তু তা ছিল পূজা-সঙ্গীত বা নৃত্য-সৌন্দর্য চর্চা। কিন্তু এর বহিপ্রকাশ কখনও হেরেমের মত কুৎসিত ছিলনা।
বলা হয়ে থাকে কোরান হচ্ছে জ্ঞানের আকর। পৃথিবীর সমস্ত জ্ঞান পুঞ্জিভূত রয়েছে কোরানে। অথচ ট্রাজেডীর ব্যপার হচ্ছে জ্ঞানচর্চায় বা বিকাশে ইসলাম অনুসারীদের কোন কৃতিত্ব নাই। (মোহাম্মদ স্বয়ং আল্লার বন্ধুত্বের দাবিদার হয়েও মাটির তলা থেকে একফোঁটা তেল তুলতে পারেননি) যে দুয়েকটা নাম শোনা যায়, তাদেরকে তাদের সময়ে করা হয়েছিল অত্যাচার। এটা যীশু(খ্রিস্টান ধর্ম), মুসা(মোজেস, ইহুদী ধর্ম) থেকে শুরু করে ইবনে সিনা এবং ইদানীং কালে নজরুলের ক্ষেত্রেও সত্য। তাই জ্ঞানের সাধক হিসাবে নয়, এতিমখানার পালকের মত হিন্দু সভ্যতার দূর্যোগে হিন্দু সভ্যতাকে ধারণ করে তা ইউরোপীয়দের মাঝে ছড়িয়ে নিজেদের আলোকপ্রাপ্তির পাশাপাশি ইউরোপে অন্ধকার কোনে আলোককণা ছড়িয়ে দেয়া হয়েছে। এটাই তাদের কৃতিত্ব। একথা ঐতিহাসিকভাবেই সত্য প্রমানীত। এছাড়াও বলা হয় পূর্ণঙ্গ জীবন বিধান হল ইসলাম এবং এর অর্থ শান্তি। ক্ষয়িষ্ণু চাঁদের প্রতীক ধারণ করে মুসলমানরা পারেনি এই তত্ত্বকে প্রতিষ্ঠিত করতে। এখনও ইসলামকেন্দ্রিক দেশগুলোতেই কান্না বেশি। তারপরও এদের চীৎকার বেশি। এটা কি অল্পপয়সা বাজে বেশি টাইপের হয়ে গেল না। তা না হলে ইসলাম নামাঙ্কিত সব ক্ষেত্রে এত স্ববিরোধীতা চলতো না। পুরানা কালের কথা বাদ দেই (ইসলামের অত্যাচারের কারনেই কোন লাইব্রেরি গড়ে ওঠেনি, ওঠেনি জ্ঞানচর্চাকেন্দ্র, তাই অনেক কিছু জানা যায় না) বর্তমানকে ধরিÑ সৌদিরাজ সাধারণ নাগরিকদের ইসলামিক বিচার করেন(হাত কাটা, তরবারির ঘায়ে গলাকাটা), কাবাঘরের ইমামতি বংশানুক্রমিক, বংশীয় উত্তরাধিকারী ছাড়াও কাবাঘরের অভ্যন্তরে প্রবেশাধিকার সর্বসাধারণের জন্য নিষিদ্ধ। আর আরব আমিরাত, কুয়েত(আমীর ব্যবস্থা, ধনী-গরীব বৈষম্য, ধর্মে আচার বেশি), ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, প্যালেস্টাইন(যুদ্ধ, অমানবিকতা, বর্বরতা), বাংলাদেশ (সাম্প্রদায়িকতা, দরিদ্রতা, অপরাজনীতি, সন্ত্রাস, দূর্নীতি), সোমলিয়া-ইথিওপিয়া (দারিদ্র, যুদ্ধ, সন্ত্রাস, দূর্ভিক্ষ), ইন্দোনেশিয়া-মালয়েশিয়া(পতিতাবৃত্তি)। অন্যদিকে আফ্রিকায় চলছে দরিদ্রতা, মহামারী, স্বৈরশাসন, গৃহযুদ্ধ, জাতিগত যুদ্ধ। মিশর বাদে লিবিয়া, জর্ডানের অজ্ঞানতা, আর্মেনিয়া, আজারবাইজান, চেচনিয়া, বসনিয়া(যুদ্ধ) কোথাও শান্তি নেই। কোনও মুসলিম দেশে জীবনাচরণ নিঃশঙ্ক এবং আনন্দময় নয়। সবসময় সেখানে একটা শঙ্কা, একটা নিরাপদহীনতায় আক্রান্ত হওয়া চলে সবার। তাই সে জায়গায় বিকশিত হয় না জ্ঞানপুষ্প; ধর্মেই আছে আদমের (মানুষের) জ্ঞানবৃক্ষের ফল খাওয়া(জ্ঞান অর্জন করা) বেআইনী, অপরাধ, আল্লাহকে অমান্য করা বা করতে চাওয়া, শয়তানের প্ররোচনা, লজ্জার উন্মেষ, নারীর প্রসববেদনা, স্বর্গ হতে বিতারন, মর্ত্যে নিক্ষেপন, পার্থিব কষ্ট ভোগের অভিশাপ প্রভৃতি বিপদজনক বিপদ আল্লাহ দ্বারা মানুষের উপর চাপিয়ে দেয়া হয়েছে। তিনি মানুষের সাথে কথা বলেন না। দুতের মাধ্যমে বলেন(রাণী এলিজাবেথ বা উন্নাসিক ধনিক শ্রেণীর মত। হ্যান্ডশেক করতে গিয়ে হাত নোংরা হয় বলে হাতমোজা ব্যবহার) সবকিছুই ঐ জ্ঞানবৃক্ষের ফল খাওয়ার জন্য।
এই সব অর্থাৎ ইসলাম কেন্দ্রিক দেশগুলোর সবচেয়ে দুর্বল দিক হলো শিক্ষা। শিক্ষার হার এসব দেশে সবচেয়ে কম। অর্থাৎ শিক্ষা বা জ্ঞানার্জনকে ইসলামশাসিত দেশগুলোতে অনুৎসাহিত করা হয় সবসময়। প্রমান: বাংলাদেশের বিজ্ঞান গবেষণা কেন্দ্রের কোন উল্লেখযোগ্য আবিষ্কার নেই। মধ্যপ্রাচ্যের টাকা আছে কিন্তু ঐ টাকার সবটাই রাজা শ্রেণীর বিলাসিতার জন্য, উটের দৌড়ে জুয়া খেলার জন্য। যারা স্থলে চলে রোলস রয়েস গাড়িতে, জলে চলে স্ক্রুনার, প্রমোদতরীতে, আকাশে চলে নিজস্ব জেটবিমানে, হেলিকপ্টার, কনকর্ডে। সাধারণ মানুষ যে সব ব্যাপার স্বপ্নেও দেখেনা, সেই সব ভোগদ্রব্য, বিলাসদ্রব্য, ব্যাবহারিক দ্রব্য, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকেছে সবসময় একটা শ্রেণীর পায়ের তলায় বাদামখোসার মতো। ঐ একটা শ্রেণীর ছেলেমেয়েরা পড়াশুনা করে পাশ্চাত্যের দেশগুলোতে (বেনজীর ভুট্টো, ইমরান খান, হাসিনার ছেলেমেয়ে, নাতি-নাতনি, সৌদী-কাতার-কুয়েত-আবুধাবী বিভিন্ন দেশের বাদশার ছেলেমেয়ে), কর্মজীবন, শেষজীবন অতিবাহিত করে পাশ্চাত্যে। বিয়েও করে পাশ্চাত্যে(ইমরান খান, কুয়েতের আমীরের ভাই, সৌদি বাদশার ছেলে)। ওদের ১২/১৪ বছরের ছেলের যৌন তৃষ্ণা মেটানোর জন্য হারেম তৈরী করা হয়(আদনান খাসোগী ও সৌদি বাদশা ফাহাদ এর ছেলের জন্য)। ওইটুকু বালক বৃটিশ রাজপ্রাসাদ কিনে নিতে চায়, লেডী ডায়নাকে দেখে যৌন উদ্দীপনা বোধ করে ও তাকে বিয়ে করার জন্য আবদার করে পিতার কাছে(আদনা খাসোগীর ছেলে), ইরানের জনসাধারণ প্রাণের তাগিদেই এনেছে ডিশ এন্টেনা, অথচ সরকার এই মুক্ত প্রবাহকে বাধা দিচ্ছে বারবার। ইরাকে সাদ্দাম হোসেন আজীবন প্রেসিডেন্ট, আফগানিস্তানে চলছে সার্বক্ষণিক যুদ্ধ, পাকিস্তানে মুসলমান মারছে মুসলমানকে(শিয়া-সুন্নী) আর বাংলাদেশের কথা বলাই বাহুল্য। প্রতিনিয়ত প্রতিদিন অনুভব করছি বিভিন্ন দিক থেকে।

মুসলমানদের প্রতি পশ্চিমা বিশ্বে নেগেটিভ ধারণা বহন করা হয়, মনে করা হয়ে মুসলমান ও মাসলমান সমার্থক অর্থাৎ মুসলমান মাত্রই সন্ত্রাসী, কিন্তু কেন? সাফল্য তো কখনও চাপা পড়ে থাকেনি ইউরোপীয় অঞ্চলে। ওখানেও ছিল বৃক্ষপূজক জার্মান, অসভ্য ইংরেজ, বন্য ফরাশী; ওরা সাদরে যুগে যুগে নতুন মতকে স্বাগত জানিয়েছে। গ্রীক ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে বা রেঁনেশা বা প্রটেস্ট্যান্ট প্রভৃতিতে উত্তরনে বাধা আসেনি কখনও, তারা এই বর্তমানকালেও ইসকন'কে বাধা দিচ্ছে না। তাহলে সমস্যাটা কোথায়? ওদেরকে বাধা দেয়া হয় কেন? যদি তার প্রতি ঈর্ষাবোধ হত, তবে তো রেঁনেশা বা ইসকন'কেও বাধা দেয়া হত। তবে কি ঘৃণাবোধ থেকে? ভারতে অবশ্য ওরা বাধা পায়নি কখনও(হিন্দুদের কাছ থেকে)। যদি বাধা পেত তাহলে এ অঞ্চলে ইসলামের প্রসার হতই না। হিন্দু ধর্মের আদর্শই হচ্ছে ‘সর্বে ভবন্তি সুখীনঃ’ সকলে সুখী হোক। অর্থাৎ কারও অমঙ্গল কামনা না করা। মহাভারতের যুদ্ধে সকলকে হারিয়ে রাজ্য জয় করে সেই বিজিত রাজ্যকে ত্যাগ করা হল। এমন মহান ত্যাগ ইসলামে কোথাও নেই। ইসলাম ত্যাগে নয় ভোগেই মুক্তি খোঁজে। সেখানে সন্ন্যাসবাদের কোন স্থান নেই। বিপরীতে ভারতীয় ধর্মে ভোগ নয় ত্যাগেই মুক্তি বা সুখ অন্বেষণ করা হয়েছে।
ইসলামে ত্যাগ বা বৈরাগ্যকে সবসময়ই অস্বীকার করা হয়েছে। অথচ মোহাম্মদ ও কয়েকজন খলিফার পর এই বৈরাগ্যবাদীদের দ্বারাই(সূফী) ইসলাম প্রচার হয়েছে সবচেয়ে বেশি। অথচ এরা প্রায় প্রত্যেকে কোরান, হাদীস প্রভৃতি পুস্তক নদীতে ফেলে দিয়ে ধ্যান করেছেন সৃষ্টিকর্তার। এবং সেটা অবশ্যই কোরান কেন্দ্রিক ঈশ্বর নয়।
বলা হয়ে থাকে মুসলমান মুসলমান ভাই ভাই। এটা যে কতবড় মিথ্যাচার তা পাকিস্তানের শিয়া-সুন্নী হানাহানি, তুরস্কে, ইরাকে কুর্দিদের সাথে যুদ্ধ, কাদিয়ানী, হানাফি, ইসমাঈলী প্রভৃতি মতকে অস্বীকার, এছাড়াও ইসলামিক দেশগুলোতে মৌলবাদীদের সাথে সরকারী ব্যক্তিদের যুদ্ধে এটা বোঝা যায়। বিভিন্ন দেশে বিভিন্ন জাতি সহাবস্থান করছে নিঃশঙ্কভাবে। কিন্তু পৃথিবীর যে সব জায়গায় মুসলমান রয়েছে, সেই জায়গাগুলোতে হানাহানি যেন স্বাভাবিক ঘটনা মাত্র। ভারত, বসনিয়া, চেচনিয়া, ইউক্রেন, আর্মেনিয়া, আফ্রিকান দেশগুলো, চীন, ফিলিপাইন (বরো মুসলিম গেরিলা), ইন্দোনেশিয়ায় সাম্প্রদায়িক দাঙ্গা প্রভৃতি দেশের সাম্প্রতিক ঘটনা গুলো বিশ্লেষণ করলে এটাই স্পষ্ট হয়ে ওঠে। তো মুসলমানদের সাথে অন্যান্যদের এই যে ঝগড়া, এটা কি শুধু বিরোধীদের হিংসা নাকি ওদেরও দোষ আছে। নিশ্চয় এক হাতে তালি বাজে না। কোরানেই পরধর্ম ও পরধর্মাবলম্বীদেরকে অশ্লীলভাবে কুৎসিত গালিগালাজ করা হয়েছে। ইহুদী খ্রিস্টান মতকে বাতিল মত বলা হয়েছে, মূর্তিপূজাকে খারাপ ও পরিত্যাজ্য বলা হয়েছে।

লেখাটি সংগৃহীত, তবে লিংক ভুলে গেছি। কেউ জেনে থাকলে জানাতে অনুরোধ থাকল।
 

Blog Archive

© 2012-2017 আমার ইতিহাস | Powered by: Blogger