ইসলাম ধর্মের নবি হযরত মোহাম্মদ সম্পর্কে যে অপপ্রচার চারিদিকে তার বিপরীতে কিছু লেখা আমার কাছে খুবই মূল্যবান মনে হয়েছে। মোহাম্মদ সম্পর্কে আমাদের অজানা অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে ঢেকে রাখা হয়। ফলে হজরত মোহাম্মদের জীবন সম্পর্কে আমাদের মনে সম্পূর্ণ চিত্রটি ঠিক ফুটে ওঠে না। বিখ্যাত ওয়েবসাইট 'মুক্তমনা'তে 'ভবঘুরে' নামক একজন লেখক বিভিন্ন উৎস ঘেঁটে ইসলাম ধর্মের পেয়ারা নবী আরব সাম্রাজ্য'র প্রতিষ্ঠাতা, আরবীয় সংস্কৃতির প্রচারক হজরত মোহাম্মদ সম্পর্কে বিভিন্ন সত্যি তথ্য প্রকাশ করেছেন। সিরিজ আকারে প্রকাশিত এই লেখাটির ব্যাপক প্রচার-প্রসার কামনা করি। সহজ ভাষায়, সহজ শব্দ ব্যবহার করে লেখা রচনাগুলো পাঠ করতে গিয়ে হোঁচট খেতে হয়না। আমার মত পাঠবিমুখ পাঠকও খুব আগ্রহ নিয়ে লেখাগুলো গোগ্রাসে গিলেছি। আর ভেবেছি, আহা এই লেখাগুলো যদি বাংলাদেশে প্রিন্ট করে প্রকাশ করা যেত, তাহলে মানুষ সচেতন হয়ে উঠত। বুঝতে পারতো আরবীয় সংস্কৃতির দালালেরা তাদেরকে আসলে কি মনে করে। যা-হোক মূল লেখা থেকে কিছু অংশ পড়ি:-কেউ নিশ্চিত করে বলতে পারবে না যে মোহাম্মদ হলো আল্লাহর রসূল। ...... বিষয়টা স্বয়ং মোহাম্মদ বুঝতে পেরেছিল বলেই সে সবচাইতে বেশী জোর দিয়েছিল ঈমান অর্থাৎ বিশ্বাসের ওপর। তার মানে মোহাম্মদ যা বলছে তার কোন পরীক্ষা করা যাবে না, বিনা প্রশ্নে অন্ধভাবে বিশ্বাস করতে হবে। মোহাম্মদ আরও জানত একবার কিছু লোককে তার কথা বিশ্বাস করাতে পারলে, আস্তে আস্তে বাকীগুলোকেও বিশ্বাস করানো যাবে। কিভাবে মোহাম্মদ সেটা টের পেল? তার তীক্ষ্ণ মেধা, বুদ্ধি ও অভিজ্ঞতার দ্বারা। খেয়াল রাখতে হবে মোহাম্মদ তার ৪০ বছর বয়েসে সর্বপ্রথম দাবী করে সে আল্লাহর নবী। যথেষ্ট জ্ঞান, বুদ্ধি ও অভিজ্ঞতা অর্জনের জন্য এটা বেশ দীর্ঘ সময়। সেই শৈশব থেকে মধ্য বয়স পর্যন্ত সে তার আশ পাশের মানুষগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, তাদের মানসিক স্তর ভালমতো পর্যবেক্ষন করেছে। এর মধ্যে সে ভালমতো জেনেছে ইহুদী ও খৃষ্টানদের ধর্মমত ও ধর্মীয় কিচ্ছা কাহিনীগুলো।এরকমই মূল্যবান কিছু রচনাকে একত্র করে আমি তাকে পিডিএফ রূপ দিয়েছি। একটিমাত্র ছোট ফাইলে পরিণত করে তা আরও ব্যাপকসংখ্যক পাঠকের হাতে পৌঁছে দেয়ার চেষ্টা করছি। যদি আপনি সামান্যতম উপকৃত হন, তাহলে আমার প্রচেষ্টা সার্থক লাভ করবে।
'মোহাম্মদ ও ইসলাম' নামক পিডিএফ ভার্সনের ই-বইটি ডাউনলোড করুন এই লিংক থেকে। ফাইল সাইজ সামান্য, মাত্র ৩৮৬ কিলোবাইট।

1 comments:
ডাউনলোড করেছি। অসাধারণ কাজ আপনি করেছেন। ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনি আরও আরও এগিয়ে চলুন।
Post a Comment