Tuesday, May 1, 2012

দেশপ্রেম কাকে বলে, সংজ্ঞা কি?

এটা একটা সহজ প্রশ্ন। দেশপ্রেম কাকে বলে। দেশপ্রেমের সংজ্ঞা কি?
আপনি হয়তো বলবেন এটা কোন প্রশ্ন হল? দেশকে ভালোবাসার অপর নামই দেশপ্রেম।
আমি বলবো, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। কিন্তু বলুন তো, দেশের কি কি ভালোবাসলে দেশকে ভালোবাসি বলা সম্ভব। এবার একটু মাথা চুলকাতে শুরু করেছেন তাই না?
তাহলে আমিই ব্যাপারটা খোলাসা করি।
দেশের কোন কোন উপাদানকে ভালোবাসলে বলা যাবে যে আমি দেশকে ভালোবাসি।
উদাহরণগুলো দেখি:
  • দেশের মাটি
  • দেশের প্রকৃতি
  • দেশের গাছ
  • দেশী মানুষ
  • দেশী খাবার
  • দেশী পোষাক
  • দেশীয় সাহিত্য যথা, কবিতা, গান, নৃত্য, চিত্র, ভাস্কর্য ইত্যাদি
  • দেশীয় সংস্কৃতি
  • দেশের ইতিহাস
  • দেশের সমাজ
  • দেশীয় পণ্য
  • আর.....
  • দেশীয় ধর্ম?
না, একথা মুসলমানরা স্বীকার করবে না, মানতে চাইবে না। তারা দেশের সবকিছু ব্যবহার করবে, দেশের মাটিতে বাস করবে, দেশীয় আবহাওয়ায় শ্বাস নেবে, দেশের গাছ, দেশের প্রকৃতি থেকে খাবার, ছায়া গ্রহণ করবে। দেশের মাটিতে ফসল ফলাবে। কিন্তু দেশীয় ধর্মকে ভালোবাসবে না। তারা বিদেশী ধর্মের দৃষ্টিতে দেশের ধর্মকে গালিগালাজ করবে। বিদেশী ধর্মকে সঠিক মনে করবে, কিন্তু দেশী ধর্মকে বেঠিক বলবে। কি আশ্চর্য!!!??

একটা সহজ উদাহরণ দেই।
ধরি আপনার মা শ্যামলা (কালো) রঙের, গরিব, বেঁটে, কম (অ) শিক্ষিত। (আমি নিন্দা করছি না, বর্ণনা করছি।)
আর আমার মা ফর্সা, লম্বা, উচ্চশিক্ষিত, ধনী। এবার আমি যদি আপনাকে বলি আপনার মা তো কালো, গরীব, অশিক্ষিত, দেখতে কুৎসিত, অতএব আমার সুন্দরী মাকে এখন থেকে আপনি মা বলে ডাকুন। তাহলে কি আপনি রাজী হবেন? ইসলামী নীতিবোধ থেকে তাইতো বলা উচিত। তাই না?

আমার দেশের ধর্মের হাজার দোষ থাকুক, তবুও তা আমার নিজের, বড় আপন। বিদেশী ধর্মের যত ঐশ্বর্যই থাকুক না কেন, তাতে আমার কি? কি বললেন? ঐ বিদেশী ধর্ম বলেছে আমার দেশীয় ধর্ম ভুল। ও, তা তো বলবেই। না হলে সে নিজেকে উপস্থাপন করবে কিভাবে? সেক্ষেত্রে আমি বরং বলব, তুমি দূর হয়ে যাও। তুমি বেয়াদপ। আমার মা-মাটি-ধর্মকে খারাপ বল। তোমার এতবড় সাহস? আমার মা, আমার ধর্ম যেমনই হোক না কেন, তবুও তা আমার মা, আমার ধর্ম। তোমার চোখ দিয়ে আমার মা, ধর্মকে বিচার করবো না।

এবার মুসলমানরা বলবে তাদের ইসলাম সারা পৃথিবীর জন্য এসেছে। তাহলে আমি বলবো আপনার দেশের ধর্ম সারা পৃথিবীর জন্য আসেনি একথা আপনাকে কে বলেছে? আপনি যদি অন্যের পক্ষে দালালী করতে চান, তা করতে পারেন। কিন্তু আমি করবো না। আমার ধর্ম, আমার সংস্কৃতি সম্পূর্ণরূপেই আমার নিজস্ব, আমার দেশীয়। আমি আরও বলবো- ইসলাম ধর্মের চাইতে আমার দেশীয় ধর্মগুলো গুণগত মানের দিক থেকে অনেক বেশি উন্নত। কারণ আমার দেশের ধর্ম অন্যকে নিন্দা করে নয়, অন্যকে ছোট করে নয়, নিজের ঔদার্য দিয়ে, নিজের গুণ দিয়ে, নিজের ঔজ্জ্বল্য দিয়ে চারপাশ আলোকিত করে। অন্যকে অপমান করে নিজের প্রতিষ্ঠা চায় না। আর তাই আমি আমার দেশের নিজস্ব ধর্ম, ভূমিজাত সংস্কৃতিকে ভালোবাসি। এখানেই আমার জীবনের সার্থকতা, এতেই আমার তৃপ্তি।

দেশপ্রেমের সংজ্ঞা আমি এভাবেই বর্ণনা করি।

0 comments:

Post a Comment

 

Blog Archive

© 2012-2017 আমার ইতিহাস | Powered by: Blogger