Thursday, May 24, 2012

ওমর খৈয়ামের কয়েকটি রুবাইয়াত

আপনারা আমার ব্লগে ইতিপূর্বে প্রকাশিত ওমর খৈয়ামের একটি কবিতা পড়েছেন নিশ্চয়। এবার আপনাদের জন্য তাঁর কয়েকটি রুবাইয়াত উপস্থাপন করলাম। এই কবিতাগুলোতেও পারস্যের কবি ওমর খৈয়াম ইসলামী দর্শন সম্পর্কে কী ভাবতেন, ইসলামী নীতিবোধ সম্পর্কে কী মনে করতেন তার পরিচয় পাওয়া যাবে।


এক

লোকে বলে বেহেশতের কথা, আসলে তো কোন বেহেশতো নাই, ঐখানে।
লোকে বলে দোযখের কথা, আসলে তো কোন দোযখ নাই, ঐখানে।
লোকে তার পরও বহু কথা বলে যায়, ভবিষ্যত জীবিত থাকে,
ও আমার ভালোবাসা, নাই কোন পরকাল, আরেক জীবন, সব কিছু আছে- এইখানে।

দুই

ওপরে তাকিয়ে লাভ নেই, কোন উত্তর ওখানে পাবে না,
ইবাদতে কোন লাভ নেই, ইবাদত কেউ শুনবেনা।
নৈকট্য আল্লাহর যতটা নিকট ঠিক অতটাই দূরে, সমানে সমান।
আর শোন, প্রতারণা, এইখানে, ঐখানে সমান সমান।

তিন

জাদুকরের শুরায় মাতাল, এই আমি
পৌত্তলিক, অবিশ্বাসী, মূর্তিপূজক, এই আমি
সব মাজহাবের ঘৃণার পাত্র, এই আমি
আমি আমার আপন প্রভু, তাই আমি ভাই, যা আমি।

রুবাইয়াতগুলো সংগ্রহ করেছি এখান থেকে।

2 comments:

Anonymous said...

KHANKI MOGI TORE AMI CONDOM CHARA CHUDI

রেজাউল কবির সুমন said...

ইহাকেই বলে সাচ্চা মুসলমান। সত্যকে স্বীকার করতে পারার সামর্থ্য নেই, গালিগালাজা করতে পারে ভালোই। কি আর করা। ইসলাম তাদেরকে যা শেখায়, তার বাইরে তো তাদের কোনকিছু করার কোন উপায় নেই।

Post a Comment

 

Blog Archive

© 2012-2017 আমার ইতিহাস | Powered by: Blogger