Wednesday, January 4, 2012

'ইসলাম ও শরিয়া-হাসান মাহমুদ' ই-বই, পিডিএফ ডাউনলোড করুন

শরিয়া কি বলে আমরা কি করি-হাসান মাহমুদ পিডিএফ ডাউনলোড'ইসলাম ও শরিয়া-হাসান মাহমুদ' ই-বই, পিডিএফ ডাউনলোড করুনইসলামী শরিয়া আইন যে মানবজাতির বিকাশের বিরুদ্ধে কতটা ভয়াবহ তা আমাদের অনেকের জানা নেই। নারী-পুরুষ, অন্যধর্মী প্রমুখের বিরুদ্ধে শরিয়াতে যে ভয়াবহ, বিভৎস আইন কানুন আছে, তা সুস্থ-বিবেকবোধসম্পন্ন যে কোন মানুষ মেনে নিতে পারেননা। মানুষকে ইসলামি নিয়মকানুন মানতে বাধ্য করার জন্য শরিয়া বা শারিয়া আইন কঠোর নিয়ম কানুন প্রয়োগ করতে চায়। মধ্যযুগীয় মানসিকতা ও নীতিনৈতিকতা দিয়ে আধুনিক কালের জীবনব্যবস্থাকে প্রভাবিত করতে চায়। এই নিয়মকানুনগুলোর প্রধান শিকার নারী, দ্বিতীয়ত যারা মুসলমান নয়, কিংবা ইসলামকে নিজ ধর্ম হিসেবে স্বীকার করেনা- তারা।

নারীকে নিয়ন্ত্রণ করতে গিয়ে ইসলাম কত রকমের আজেবাজে আইন'ই না প্রয়োগ করতে চায়। ইসলাম প্রভাবিত দেশগুলোতে নারীবিরোধী আইনসমূহ তথা শরিয়া আইনগুলো অনায়াসে প্রয়োগ করা হয়। ইসলামী মানসিকতার পুরুষ নারীকে কোন চোখে দেখে, কিরকম ব্যবহার করতে চায়, কিভাবে নারীদেরকে অধিকার করতে চায় এইসব বিভিন্ন বিষয় নিয়ে কানাডা প্রবাসী হাসান মাহমুদ (ফতেমোল্লা) একটি বিখ্যাত বই লিখেছেন। বইটি প্রথমে 'ইসলাম ও শারিয়া' নামে প্রকাশিত হয়েছিল। ৩য় সংস্করণ বের হবার পর বইটির নাম পাল্টানো হয়। এবার বইটির নাম রাখা হয় 'শারিয়া কি বলে, আমরা কি করি'। আমি পাঠকদের সুবিধার্থে সূচীপত্রটি সম্পূর্ণ তুলে দিলাম। পাশাপাশি দিলাম দুটো বইয়ের ডাউনলোড লিংক।

বইদুটোর খবর ও ফাইল সংগ্রহ করেছি মুক্তমনা সাইটের এই লিংক থেকে।


সূচীপত্র
  • ইসলাম ও শরিয়া
  • সর্বনাশা বৃহস্পতি
  • পোহালে শর্বরী
  • চারবৌ
  • নেতৃত্ব ও নেত্রীত্ব
  • হিলা বিয়ে ও তাৎক্ষণিক তালাক
  • মুরতাহ হত্যার পক্ষে বিপক্ষে
  • শারিয়ার রজম (প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড)
  • শারীয়ায় নারী-সাক্ষী
  • ইসলামে সঙ্গীত
  • ইসলামে স্ত্রী প্রহার
  • নারীর মুসলমানি
  • ইসলামে নারীর বিবাহ বিচ্ছেদের অধিকার
  • শারিয়া আইনের উদাহরণ
  • শারিয়া, শারিয়া আইন ও আমাদের ইমামেরা
  • শারিয়ার উৎস
  • আইনে আইনে বিরোধ
  • শারিয়া কি এখন অচল?
  • শারিয়া কি অপরিবর্তনীয়
  • ইসলামের নামে ইসলাম লঙ্ঘনের পদ্ধতি
  • ব্যাখ্যার ভয়াবহতা
  • পৃথিবীর প্রথম গঠনতন্ত্র
  • পাকিস্তানের শারিয়া, বাংলাদেশের ভবিষ্যৎ
  • শারিয়া, অতীতের দলিল
  • শারিয়া আইন কি বিশ্ব-মুসলিমদের ঐতিহ্য
  • শারিয়া আল্লার আইন হলে
  • শারিয়াপন্থীদের যুক্তি
  • ধর্মনিরপেক্ষতা বনাম ধর্মহীনতা
  • কোরাণ
  • ইসলাম কি, মুসলমান কে
  • শারিয়া ইসলাম
  • উপসংহার/ ইসলামের নারী অধিকার ও সুস্পষ্ট নির্দেশ
  • লাব্বায়েক
ফাইল দুটোর সাইজ ১ মেগাবাইট এবং ১.৫ মেগাবাইট। আশা করি ডাউনলোড করে নিতে সমস্যা হবে না।

0 comments:

Post a Comment

 

Blog Archive

© 2012-2017 আমার ইতিহাস | Powered by: Blogger