ম ধর্মের উৎপত্তি এবং বিকাশের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। লেখক বইটি এই ধর্মের বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক ইতিহাস থেকে শুরু করে ইসলামের জন্ম, ধর্মীয় গ্রন্থ কোরানের সঙ্কলন, নবী মোহাম্মদের জীবন যাপন, নারীলোভ-বিয়ে এবং ধর্ম প্রচার থেকে শুরু করেছেন। ইসলামের চার খলিফার শাসনকাল পর্যন্ত এক বিস্তারিত ও ঐতিহাসিক ধারাবাহিক চিত্র এই বইয়ে অন্যতম প্রধান আলোচ্য বিষয়। লেখক মাঝেমধ্যেই বিভিন্ন প্রাপ্ত তথ্যে সংশয় প্রকাশ করেছেন। কিন্তু সন্ধানী পাঠক নিজেই বুঝতে পারবেন যে ইসলাম সত্যিই পৌত্তলিকতামুক্ত কিনা, ইসলামকে যে বলা হয় 'শান্তির ধর্ম'- কিন্তু এটা সত্য কিনা, নবি মুহম্মদ সত্যি সত্যি নিরক্ষর ছিলেন কিনা, কোরান কি আসলেই কোন আল্লাহ প্রেরিত গ্রন্থ কিনা কিংবা খলিফারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছিলেন কিনা - এ ধরণের অসংখ্য আলোচিত এবং বিতর্কিত বিষয় । বাংলা ভাষায় এ ধরনের গ্রন্থ এটাই প্রথম। ফলে আগ্রহী পাঠক অজানা অনেক বিষয়ে প্রয়োজনীয় তথ্য পাবেন। পাবেন ভাবনা-চিন্তার নতুন খোরাক।সূচিমুক্তমনা ওয়েবসাইটে বইটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এই লিংকে। কিন্তু লিংকে বইটির বিভিন্ন অধ্যায়গুলো আলাদা আলাদা ভাবে রয়েছে। ফলে আলাদা আলাদা ফাইল ডাউনলোড করতে সমস্যা হয়। আমি সবগুলো ফাইলকে একটি ফোল্ডারে নিয়ে জিপ ফাইল তৈরি করে আপলোড করে দিয়েছি। ফলে আগ্রহী পাঠককে একটি মাত্র ফাইল ডাউনলোড করলেই হবে। জিপ ফাইলটি আনকমপ্রেস করলে সবগুলো পিডিএফ ফাইল একটি মাত্র ফোল্ডারে পেয়ে যাবেন।
লেখকের কথা
অধ্যায়
১ম অধ্যায় : বোকার স্বর্গ
২য় অধ্যায় : দুই 'ম'-এর নারী শিক্ষা
৩য় অধ্যায় : বিবি আয়েশা এবং প্রফেট মুহম্মদ
৪র্থ অধ্যায় : ইসলামের জন্ম-বিকাশ এবং প্রাসাদ ষড়যন্ত্র
ডাউনলোড লিংক: যে সত্য বলা হয়নি। ফাইল সাইজ ১২৭২ কিলোবাইট।

1 comments:
ভালো জিনিস দিয়েছেন ভাই। এই বইটার বহুল প্রচার কামনা করি। ধন্যবাদ।
Post a Comment