Tuesday, January 24, 2012

আমি 'অমুসলিম' নই, আমি 'নামুসলিম'

যারা মুসলমান নয়, তথা ইসলাম ধর্মাবলম্বী নয়, তাদেরকে ইসলাম ধর্ম অমুসলিম বলে থাকে। এটাও ইসলামের অনুদারতা ও অভদ্রতার আরেকটি উদাহরণ। 'অ' উপসর্গটি ব্যবহৃত হয় নিন্দিত অর্থে, না অর্থে, পরিমাণ অর্থে। যেমন:
  • নিন্দিত অর্থে: অবেলা, অচেনা, অকাজ, অমানুষ ইত্যাদি
  • না অর্থে: অদেখা, অমর, অচিন, অজানা, অবাঙালি, অবলা, অনাস্থা, অযাচিত, অসুবিধা ইত্যাদি।
  • পরিমাণ অর্থে: অঢেল, অগুনতি, অফুরন্ত ইত্যাদি।
কিন্তু ইসলাম ধর্মাবলম্বী মুসলমানেরা 'অ' শব্দটিকে 'অমুসলমান' শব্দের ক্ষেত্রে ব্যবহার করে 'অসম্পূর্ণতা' অর্থে। আমি এই অপধারণার তীব্র প্রতিবাদ জানাই এবং এই কুধারণাটিকে তীব্র ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। কারণ আমি অসম্পূর্ণ মুসলমান নই। আমি সম্পূর্ণ সুস্থ মস্তিস্কে, জেনেবুঝে, যুক্তি দিয়ে বিচার করে ইসলমা ধর্মকে না বলেছি। নিজ বুদ্ধি-বিবেচনা দিয়ে অনুভব-উপলব্ধি করে ইসলামকে না বলার সিদ্ধান্ত নিয়েছি। তাই আমি অমুসলিম নই, আমি 'না-মুসলিম'। আমাকে কোনভাবে, কোনপ্রকারে 'অমুসলিম' জাতীয় কুৎসিত বিশেষণে কালিমালিপ্ত করার সব ধরণের অপচেষ্টাকে প্রত্যাখ্যান করছি। আমি সরাসরি দাবী জানাচ্ছি আমাকে 'অমুসলিম' নয়, আমাকে 'নামুসলিম' বলা হোক।

0 comments:

Post a Comment

 

Blog Archive

© 2012-2017 আমার ইতিহাস | Powered by: Blogger