Monday, January 30, 2012

শিবির এর মৃত্যুতে bnp এর শোক

রাজশাহীতে শিবির কর্মীর মৃত্যুতে বিএনপি তিনদিনের শোক পালন করবে। অন্তঃসারশূন্যতা আর কাকে বলে? প্রথমে দুইদিনের শোক ঘোষণা করা হয়েছিল। পরে খালেদা জিয়া তা সংশোধন করে একদিন বাড়িয়ে তিনদিনের শোক পালনের ঘোষণা করা হয়। বিএনপি কর্মীদেরকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে যে তাদের অর্থাৎ ছাত্রদলের কেউ যদি মারা যেত তাহলে কতদিনের শোক ঘোষণা করা হতো?

এর মধ্যে আবার কিছু কর্মসূচী আছে। বিডিনিউজের খবর অনুযায়ী বিএনপি মঙ্গলবার থেকে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করবে, দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কর্মীরা কালো ব্যাজ ধারণ করবে; মঙ্গলবার বিভাগ, জেলা ও উপজেলায় প্রতিবাদ সমাবেশের আয়েজন করবে এবং ৩ ফেব্রুয়ারি জুম্মার নামাজের পর মসজিদে-মসজিদে নিহতদের স্মরণে দোয়া মাহফিল হবে।

কেউ মারা গেলে শোক প্রকাশ করা যেতেই পারে। কিন্তু বিএনপি দলীয়ভাবে মিছিলকারী বিবেচনায় শিবিরকর্মীর জন্য আহাজারি করবে এটা কি স্বাভাবিক? নাকি খালেদা জিয়ার আত্মবিক্রিত হওয়ার চিহ্ন? তা ছাত্রদলের কর্মীরাই ভাল বুঝবেন আশা করি। ছাত্রদল কি তাহলে এটা বুঝতেছে না যে, তারা আসলে জামাত-শিবির কর্তৃক ব্যবহৃত হচ্ছে।

তবে মনে রাখতে হবে, মানুষ এখন অনেক বেশি সচেতন, বিশেষ করে তরুণ প্রজন্ম সবকিছু চুলচেরা করেই বোঝার চেষ্টা করে এবং বোঝেও।

0 comments:

Post a Comment

 

Blog Archive

© 2012-2017 আমার ইতিহাস | Powered by: Blogger