Sunday, March 18, 2012

পাকিস্তানী দুলাভাইরা খেলছে

পাকিস্তান ভারত ক্রিকেট ম্যাচ চলছে। বাংলাদেশের মিরপুর স্টেডিয়ামে চলা এই ম্যাচটি সারা বিশ্বের মানুষ দেখছে। বিদেশীরা দেখছে বাংলাদেশী সমর্থকদের আচরণ। আমিও দেখছি। ভারতের ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার আউট হওয়ার পর গ্যালারিতে যে উল্লাস দেখলাম, তাতে মনে হচ্ছে খেলাটা বাংলাদেশে হচ্ছে না, হচ্ছে পাকিস্তানের কোন স্টেডিয়ামে। সেদিনকার খেলায় সীমান্তে ভারতের বিএসএফদের নিষ্ঠুরতার প্রতিবাদে প্লাকার্ড তুলে ধরেছিল বাংলাদেশের কয়েকজন সচেতন তরুন। আজকে আমি তন্ন তন্ন করে গ্যালারী খুঁজলাম। কিন্তু বাংলাদেশে পাকিস্তানী অপতৎপরতার প্রতিবাদ জানিয়ে, ১৯৭১ এর পাকিস্তানী বাহিনী কর্তৃক হিংস্র হত্যাযজ্ঞের প্রতিবাদ জানিয়ে কোন ব্যানার বা প্লাকার্ড কিছুই খুঁজে পেলাম না। মনে হচ্ছে পাকিস্তানী দুলাভাইদের খেলা বাংলাদেশী শালারা দেখছে। বোনের স্বামীর বিরুদ্ধে কি আর কিছু বলা যায়।

কিছুদিন আগে ভারতে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিল যে বাংলাদেশে প্রায় অর্ধেক মানুষ জামায়াতে ইসলামীর সমর্থক তথা পাকিস্তানী ভাবধারার সমর্থক। বাংলাদেশের উন্নাসিক তরুণদের অনেককে এই কথাটির বিরুদ্ধে উচ্চকণ্ঠ দেখেছি। আজকে তারা কোথায়?

গ্যালারিতে বাংলাদেশের মানুষরা যেভাবে ভারতের বিপক্ষে পাকিস্তানকে সমর্থণ দিচ্ছে, তার গুঢ়ার্থ একটাই। আর তা হল হিন্দুবিরোধীতা। আরবীয় সংস্কৃতির দাসত্ব বাংলাদেশীদেরকে এতটাই পঙ্গু করে দিয়েছে, যে তারা মৌলিক কোন ভাবনাই আর ভাবতে পারছে না।

কোন কোন আবাল বলে যে, খেলায় রাজনীতি টেনে আনা ঠিক নয়। কিন্তু যা দেখছি, তা কি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণ নয়?

0 comments:

Post a Comment

 

Blog Archive

© 2012-2017 আমার ইতিহাস | Powered by: Blogger