Monday, March 5, 2012
এবার ধাওয়া করে ভারতীয় সীমান্তে বাংলাদেশী হত্যা এবং...
আবারো ভারতীয় সীমান্তে একজন বাংলাদেশীকে হত্যা করা হয়েছে। সকল রকমের হত্যাকাণ্ডের মত এই হত্যাকাণ্ডটির বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তবে ঘটনা যা জানা গেছে, তাতে আমার মনে কয়েকটা প্রশ্ন জেগেছে? খবরে জানলাম যে দিনাজপুর জেলার বিরামপুর থানার সীমান্তে বাংলাদেশীটিকে বিএসএফের জওয়ানেরা ধাওয়া করে ধরে লোহার রড দিয়ে পিটিয়ে মেরেছে। লক্ষ্য করুন, তাকে ধাওয়া করতে হয়েছে। আমার প্রশ্ন হল: ধাওয়া করতে হল কেন? সে কি কোন কারণে পালাচ্ছিল? কেন পালাচ্ছিল। প্রতিদিন ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন স্থলবন্দর দিয়ে অসংখ্য মানুষ নারী-পুরুষ-শিশু নির্বিশেষে যাতায়াত করছে। তাদের কাউকে তো বিএসএফরা ধাওয়া করছে না। এই ব্যক্তিটিকে ধাওয়া করতে হল কেন? প্রথমে যদি ধরেই নেই যে বিএসএফরা প্রত্যেকেই এক একটা নরঘাতক, তাহলেও তো অন্তত এই বিষয়টা মাথায় রাখা উচিত যে তাদের সামনে এমন কোন আচরণ করা যাবে না, যা সন্দেহের সৃষ্টি করতে পারে। নিহত ব্যক্তিটি তেমন আচরণ করল কেন? সে কি কোন অবৈধ বস্তু বহন করছিল? সে কি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিচ্ছিল? সে কি কোন অপরাধী দলের সদস্য ছিল?
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment