সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে 'হুজুর কেবলা' গল্পের নাট্যরূপ মঞ্চায়ন নিয়ে ঘটা হিন্দু নির্যাতনের ঘটনা'র প্রতিবাদে ঢাকার শাহবাদ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্ররা প্রতিবাদ করে। তারা রাস্তার মাঝখানে দুই তিনটি টায়ার ও গাছের গুড়ি ফেল আগুন জ্বালিয়ে দেয়। ফলে প্রায় তিন ঘন্টা শাহবাগ দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে উপাচার্য এসে তাদেরকে দাবীসমূহে সমর্থন ও মানবার প্রতিশ্রুতি দিয়ে হলে ফিরিয়ে নিয়ে যান।জগন্নাথ হলের শিক্ষার্থীদের এই প্রতিবাদ কর্মসূচীর বিশেষ দিক হল একটা গাড়িকেও এই কর্মসূচী চলাকালীন পোড়ানো হয়নি। কারও গায়ে হাত দেয়া হয়নি, কারও সাথে মারামারি বাজেনি। কোন সাংবদিককে হেনস্থা হতে হয়নি, কারও ক্যামেরা আছড়ে ভেঙে ফেলা হয়নি।
হিন্দু ছাত্রদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচীকে আমি পরিপূর্ণভাবে সমর্থণ করি। আমি মনে করি এই ধরণের প্রতিবাদ কর্মসূচী ও প্রতিবাদ মিছিল নিয়মিতভাবেই করা উচিত। কারণ এই বাংলাদেশের প্রতি বর্গমাইল জায়গায় প্রতিদিন কোন না কোন একটা হিন্দু নির্যাতন ঘটেই। সব খবর যে প্রকাশ হয়না তা এই সাতক্ষীরার ঘটনা নিয়ে মিডিয়াগুলোর নীরবতা দিয়েই প্রমাণ করা যায়।
এই প্রতিবাদ কর্মসূচির জন্য ছাত্রদেরকে অভিনন্দন জানিয়ে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “এই ঘটনায় আমার জগন্নাথ হলের ছাত্ররা যেভাবে প্রতিবাদ করেছে- তাতে সত্যিই আমি আপ্লুত, উদ্বেলিত। মানুষ প্রতিবাদী না হলে নিজেকে রক্ষা করতে পারে না।”
তিনি সাতক্ষীরার কালীগঞ্জে ‘ধর্মীয় সংখ্যালঘুদের’ বাড়িতে লুটপাট ও নির্যাতনের ঘটনা তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অথবা প্রতিমন্ত্রীকে ঘটনাস্থলে যাওয়ার এবং সংসদকে এ ব্যাপারে অবহিত করার আহ্বান জানিয়েছেন। সূত্র
রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে ধন্যবাদ। কিন্তু আর কেউ এ বিষয়ে কোন কথা বলেননি- এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে।
ছবিসূত্র: মনে নেই, দুঃখিত, বিডিনিউজ২৪ হবে হয়তো।
- আরও পড়ুন
- নবি মোহাম্মদে উম্মতদের আচরণ: সাতক্ষীরায় হিন্দু বাড়ি ধ্বংস
- 'হুযুর কেবলা' গল্পের মূল কাহিনী
- গল্পকার, নাট্যকার, কাহিনী, চরিত্র, অভিনেতা সবাই মুসলমান কিন্তু দোষ হল হিন্দু পরিচালকের
- হিন্দু নির্যাতনের ঘটনায় বাংলাদেশের পত্রিকাগুলোর মৌনতা
- নবী মোহাম্মদের কামুক চরিত্র নিয়ে একমাত্র বাংলা কমিক (পিডিএফ, ডাউনলোড)

1 comments:
আমারও সমর্থণ জানাই। আমিও সেদিন তাদের সাথে ছিলাম। গিয়েছিলাম শাহবাগে একটা কাজে। গিয়ে দেখি এই অবস্থা। ওদের সাথে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। সংহতি প্রকাশ করেছি। মুসলমানরা কি এই বাংলাদেশকে আরবের সাংস্কৃতিক কলোনি মনে করে নাকি।
Post a Comment