Saturday, April 14, 2012
আজকের বৈশাখী উৎসবে সাতক্ষীরার হিন্দু ভাই-বোনদেরকে সমবেদনা জানাই
সাতক্ষীরায় কি ইসলাম কান্ড হয়েছে তা আপনারা সবই জানেন। আনন্দের খবর হল যে ইতিমধ্যে "সাতক্ষীরায় সাম্প্রদায়িক উস্কানিদাতা সেই সাংবাদিক গ্রেফতার" হয়েছে,"সাম্প্রদায়িকতা উস্কে দেয়ায় সাতক্ষীরায় ‘দৃষ্টিপাত’ পত্রিকার প্রকাশনা বাতিল" হয়েছে"; "সাতক্ষীরায় সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে শামিল হয়েছে ঢাবির শিক্ষকরা"। ইতিমধ্যে বিডিনিউজ২৪ এর মতামত পাতায় সাংবাদিক মুজতবা হাকিম প্লেটো লিখেছেন "সাতক্ষীরায় অগ্নিসংযোগ: আমি অপরাধী নই কেন!" এই খবরগুলো সবই আমাকে স্বস্তি দিয়েছে। ধড়িবাজ ইসলামী মানসিকতার লোকদের নোংরামী দিনে দিনে প্রকাশিত হচ্ছে। নতুন যুগের তরুণ প্রজন্ম এদের ভন্ডামী সম্পর্কে সচেতন হচ্ছে। আমি আজকের নববর্ষের এই আনন্দময় দিনে সাতক্ষীরার নির্যাতিত হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের দুঃখ-কষ্টের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাদের শোককে শক্তিতে রূপান্তের আহ্বান জানাচ্ছি। তারা ভাল হয়ে উঠুন, ভাল থাকুন এই প্রত্যাশা করি। পুরনো বৎসরের দুর্ভাগ্য নতুন বৎসরের আগমনে মলিন হয়ে যাক- আজকের এই দিনে তাদেরকে সামনে রেখে এই আমার এই প্রত্যাশা।
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment