Saturday, May 5, 2012

প্রতিবাদী ইসলামী সংগঠনের ব্যানারে এরা কারা?

সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় 'হুজুর কেবলা' নাটকে নবী হযরত মোহাম্মদ নাকি অপমান করা হয়েছে এমন মিথ্যা অভিযোগে হিন্দু বাড়ি ভাংচুর হল। বাংলাদেশের মেইনস্ট্রিমের পত্রিকাগুলের মধ্যে এক 'দৈনিক জনকণ্ঠ' ছাড়া আর সব পত্রিকায় তা ব্লাক আউট করা হল। ইচ্ছে করে এই খবরটি প্রকাশ করা হল না। যেন হিন্দুদের বাড়িঘর লুটপাট, আগুন, ধ্বংস ইত্যাদি কোন বিষয় নয়; এগুলো খবর হবার যোগ্য নয়। মূল গল্পে কি ছিল আর মঞ্চায়নের সময় নাটকে কী বলা হয়েছে, তার খোঁজ না নিয়েই হিন্দুদের বাড়িঘর লুটপাট করা হয়েছে। ঘরবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে ধ্বংস করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও এই বিষয়টাকে উল্লেখযোগ্য মনে হয়নি। তাই বোধহয় হিন্দুদের বাড়িঘর ধ্বংস করাটা বিষয় নয়, হযরত মোহাম্মদের অপমানটাই মূখ্য বিষয় হিসেবে সমাজ স্বীকৃতি দিচ্ছে। নিচের ছবিগুলো দেখুন,ইসলামী মানসিকতার স্বরূপ বুঝতে পারবেন।

বাংলাদেশ আওয়ামী উলামালীগ
বাংলাদেশ আওয়ামী উলামালীগ
'বাংলাদেশ আওয়ামী উলামালীগ' বলছে "সাতক্ষীরার ঘটনায় হিন্দুদের পক্ষাবলম্বনকারী হিন্দু মন্ত্রী সুরঞ্জিত আছে কিন্তু মুসলমানদের পক্ষাবলম্বনকারী কোন মুসলমান মন্ত্রী নাই কেন?"
বাংলাদেশ আওয়ামী উলামালীগ
বাংলাদেশ আওয়ামী উলামালীগ
বাংলাদেশ আওয়ামী উলামালীগের আরেকটি ব্যানার "সাতক্ষীরার ঘটনায় হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
বাংলাদেশ জাতীয় কোরান শিক্ষা মিশন
বাংলাদেশ জাতীয় কোরআন শিক্ষা মিশন
ঢাকাস্থ "বাংলাদেশ জাতীয় কোরান শিক্ষা মিশন" এর ব্যানারে লেখা আছে "হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অবমাননাকারীদের রক্ষা নাই অবিলম্বে তাদের ফাঁসী চাই।"
বাংলাদেশ জাতীয় কোরআন শিক্ষা মিশন
বাংলাদেশ জাতীয় কোরআন শিক্ষা মিশন
বাংলাদেশ জাতীয় কোরআন শিক্ষা মিশনের আরেকটি ব্যানার "ধর্মনিরপেক্ষতার নামে রাষ্ট্রধর্ম ইসলামের এদেশে ইসলাম দ্রোহীতা ও হুযুর পাক ছল্লঅল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অবমাননা বরদাশত করা হবে না।"
ঢাকা হাইকোর্ট মাজার ভক্ত পরিষদ
হাইকোর্ট মাজার ভক্ত পরিষদ
বাংলাদেশের রাজধানী ঢাকার সুপ্রীম কোর্টের পাশে অবস্থিত "হাইকোর্ট মাজার ভক্ত পরিষদ" ব্যানার তুলে ধরেছে। তাতে লেখা আছে "ওলী-আল্লাহ'র দেশে ইসলাম অবমাননাকারীর ঠাই নাই।"
প্রতিবাদী চিকিৎসক পরিষদ
প্রতিবাদী চিকিৎসক পরিষদ
'প্রতিবাদী চিকিৎসক পরিষদ' তাদের ব্যানারে লিখেছে "মাননীয় প্রধানমন্ত্রী আপনি কার উম্মত? হাশরের ময়দানে আপনি কার সুপারিশ চান?"
প্রতিবাদী ছাত্র সমাজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
প্রতিবাদী ছাত্র সমাজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর প্রতিবাদী ছাত্র সমাজ তাদের ব্যানারে বলছে "কোটি মুসলমানের অন্তরেআঘাত দেয়ার বিচারআগে হোক।"
প্রতিবাদী ছাত্র সমাজ, ঢাকা কলেজ, ঢাকা বাংলাদেশ
প্রতিবাদী ছাত্র সমাজ, ঢাকা কলেজ
ঢাকা কলেজের প্রতিবাদী ছাত্র সমাজের ব্যানারে লেখা আছে "ইসলাম অবমাননাকারীর এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক যেন এর পুনরাবৃত্তি না ঘটে।"
প্রতিবাদী ছাত্র সমাজ, তেজগাঁও কলেজ, ঢাকা
প্রতিবাদী ছাত্র সমাজ, তেজগাঁও কলেজ, ঢাকা
প্রতিবাদী ছাত্র সমাজ, তেজগাঁও কলেজ লিখেছে "প্রাণপ্রিয় নবীজিকে কটুক্তি, সরকার নিশ্চুপ কেন?"
প্রতিবাদী ছাত্র সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশ
প্রতিবাদী ছাত্র সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্র সমাজ তাদের ব্যানারে বলছে "সাতক্ষীরায় নাটকে প্রাণপ্রিয় নবীজিকে কটুক্তি ছাত্র সমাজ কখনো মেনে নেবে না।"
প্রতিবাদী ছাত্র সমাজ, ইস্টার্ণ ইউনিভার্সিটি, ঢাকা, বাংলাদেশ
প্রতিবাদী ছাত্র সমাজ, ইস্টার্ণ ইউনিভার্সিটি, ঢাকা, বাংলাদেশ
ইস্টার্ণ ইউনিভার্সিটির ছাত্ররা তাদের ব্যানারে লিখেছে "সাতক্ষীরায় নবীজিকে কটুক্তি নিকৃষ্ট সাম্প্রদায়িকতা।"
প্রতিবাদী ছাত্র সমাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশ
প্রতিবাদী ছাত্র সমাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
পুরনো ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্র সমাজ তাদের ব্যানারে লিখেছে "শতকরা ৯৭ ভাগ মুসলমানের দেশে বাংলাদেশে ইসলাম অবমাননা বন্ধ কর।"
প্রতিবাদী ছাত্র সমাজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, ঢাকা, বাংলাদেশ
প্রতিবাদী ছাত্র সমাজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ
পুরনো ঢাকার শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের প্রতিবাদী ছাত্র সমাজ তাদের ব্যানারে বলছে "প্রাণপ্রিয় নবীজি উনার মুবারক চরিত্রে অপবাদ লেপনকারীকে ইসলামী আইনে শাস্তি দেয়া হোক।"
 এই সব প্রতিবাদকারীর সাংস্কৃতিক মানদণ্ড কেমন তা বোঝার জন্য গবেষক হতে হবে না। ইসলামী রাজনীতি ও সাম্প্রদায়িকতা একত্রে মিলেমিশে কেমন দুর্গন্ধ ছড়ায় তা বোঝার ও আপনাকে বোঝানোর জন্যই ছবিগুলো এখানে প্রকাশ করা হল।

0 comments:

Post a Comment

 

Blog Archive

© 2012-2017 আমার ইতিহাস | Powered by: Blogger