গত ১৭ ফেব্রুয়ারি তারিখে গুলশানের নৌ সদর দফতরের সামনে থাকা ভাস্কর মৃণাল হকের 'অতলান্তিক বসতি' নামের ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়েছে। কারা ভেঙেছে তা এখনও খবরে আসেনি। তবে ধারণা করা হয়, যারা বাংলাদেশি সংস্কৃতি বিরোধী তারাই এই কাজের হোতা। বাংলানিউজ২৪ এর খবরে প্রকাশ যে:মৃণাল হক জানান, কারা ভাস্কর্যটি ভেঙ্গেছে তা তিনি জানেন না তবে গত কিছুদিন ধরে নৌ সদর দফতর থেকে তাকে এটি সরিয়ে নেওয়ার জন্য বলা হচ্ছিলো।খবরের লক্ষ্যযোগ্য দিক যেটা তা হল যে নেভীর পক্ষ থেকে ভাস্কর্যটিকে মূর্তি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মূর্তি বা ICON কাকে বলে এ বিষয়ে নেভীর লোকজন কিছু জানেনা বা বোঝেনা তা ভাবতে খারাপ লাগছে। এখন কি তাদেরকে মূর্তি, ভাস্কর্য, প্রতীমা, প্রতীক, চিহ্ন, রূপক ইত্যাদি সম্পর্কে শেখাতে হবে নাকি?
নেভীর পক্ষ থেকে ভাস্কর্যটিকে মূর্তি হিসেবে উল্লেখ করে তা সরিয়ে নেওয়ার জন্য বলা হয় বলেও জানান এই শিল্পী।
সেনাবাহিনীর মধ্যে যে সাম্প্রদায়িক ধ্যানধারণা কতদূর বিস্তার করেছে এই ঘটনাও তার একটি প্রমাণ। আশা করি সরকার এ বিষয়ে সতর্ক থাকবে।
সূত্র: বাংলা নিউজ ২৪

0 comments:
Post a Comment