Sunday, September 16, 2012

ফেলানি'কে নিয়ে মুভি হয়, সাতক্ষীরা হাটহাজারি নিয়ে নয়

খবরে জানলাম, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় অবৈধভাবে সীমান্ত পার হতে গিয়ে বিএসএফ এর গুলিতে নিহত হওয়া ফেলানিকে নিয়ে ডকুমেন্টারি ফিল্ম বানানো হবে। হ্যাঁ, এটা বানানো উচিত। এর মাধ্যমে ভারতীয় সীমান্ত রক্ষীদের অমানবিকতার বিষয়টি সকলের সামনে নিয়ে আসা যাবে।

কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে চট্টগ্রামের হাটহাজারী এলাকায়, সাতক্ষীরায় হিন্দুদের মন্দির বাড়িঘর যে ধ্বংস করে দেয়া হল, তা নিয়ে কোন ডকুফিল্ম কেন বানানো হবে না? এ ধরণের ঘটনা কি ডকুমেন্টারি ফিল্ম বানানোর উপযুক্ত নয়? নাকি পরিচালক, প্রযোজকদের বেশিরভাগ এবং দর্শকের বেশিরভাগ মুসলিম বলে কি? মুসলমান কর্তৃক হিন্দু মন্দির ভাঙচুর, হিন্দু নারী নির্যাতনের ঘটনা নিয়ে বানানো ফিল্ম বাজারে চলবে না, ভালো ব্যবসা করবে না- সেজন্য কি?

তাহলে ফেলানিকে নিয়ে মুভি বানানোর ঘটনা কি শুধুই ব্যবসায়িক দৃষ্টিকোন থেকে। নাকি বাংলাদেশের পরিচালক প্রযোজকরা সবাই হিন্দু বিদ্বেষী মুসলমানমাত্র।

0 comments:

Post a Comment

 

Blog Archive

© 2012-2017 আমার ইতিহাস | Powered by: Blogger