Tuesday, September 18, 2012

অনারব ধর্মের উপর আরবীয় ধর্মের হামলা

এবার আরবীয় ধর্মের বাংলাদেশী দালালেরা অনারব ধর্মের অনুসারীদের উপর হামলা চালালো। আর এই হামলা যে সভা থেকে পরিচালিত হয়েছে, সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসক। তারা যে আরবীয় সংস্কৃতি দ্বারা ব্যবহৃত হলেন, তা কি তারা বুঝতে পারলেন না, নাকি নিজেরাই ইচ্ছাকৃত আরবের দাসত্ব মেনে নিলেন। আরবের ধর্ম-সংস্কৃতি তাদেরকে কতটা অন্ধ, অসহায় করে রেখেছে, তা তারা বুঝতে না পারুন, সমকালীন বাংলাদেশের তরুণ সমাজ ঠিকই বুঝতে পেরেছে। এবং এই ঘটনা তারা সতর্কভাবেই পর্যবেক্ষন করছে। আরবের এই ধর্মীয় আগ্রাসী মানসিকতাকে আমরা থুথু দেই।

বিডিনিউজ২৪ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সম্পূর্ণ খবরটি আমার ব্লগে রেখে দিলাম।

কুষ্টিয়ায় সুফি অনুসারীর বাড়িতে হামলার অভিযোগ
   
ঢাকা/কুষ্টিয়া, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ভেড়ামারায় ‘ধর্মীয় ভিন্নমত’ পোষণের কারণে এক সুফি অনুসারীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।

সোমবার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর দারুস সালাম মাদ্রাসার মাঠে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ইসলামী সমাবেশ থেকে পার্শ্ববর্তী ‘তরিকতে আহলে বাইত বাংলাদেশ’ এর অনুসারী শহীদুল ইসলামের বাড়িতে এ হামলা চালানো হয় বলে জানান পরিবারের সদস্যরা।

সমাবেশে ভেড়ামারা পৌরসভার মেয়র ও ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শামিমুল ইসলাম ছানার সভাপতিত্বে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজিবুল ইসলাম, কুষ্টিয়া ওলামা পরিষদের সভাপতি ও খোর্দ্দআইলচারা মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল হামিদ, আলামপুর মাদ্রাসার মুহতামিম মুফতি মুক্তারুজ্জামান, স্বরূপদহ মাদ্রাসার মুহতামিম মুফতি ইব্রাহিম হোসাইন কাসেমী, আল¬ারদর্গা মাদ্রাসার মোহাদ্দেস হাজী সামছুল হক প্রমুখ।

সমাবেশ থেকে তরিকতে আহলে বাইত বাংলাদেশ এর সব পুস্তক বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়।

ভেড়ামারা থানার ওসি শেখ রিয়াজুল ইসলাম জানান, কিছুদিন আগে এলাকার লোকজন থানায় এসে অভিযোগ করে ইসলামপুর দারুস সালাম মাদ্রাসার পাশে দরবার খুলে একদল লোক সারারাত গান-বাজনা করে এবং মানুষের ধর্মীয় অনুভুতিতে আঘাত দিচ্ছে।

পরে গত ৭ সেপ্টেম্বর পুলিশ তরিকতে আহলে বাইত বাংলাদেশ এর অনুসারী ইসলামপুরের ইমামিয়া নিজামিয়া চিশতিয়া দরবার শরীফ উচ্ছেদ করে এবং সেখান থেকে শহীদুল ইসলাম (৫৪) ও আসলাম উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করে। আদালত তাদেরকে জেল-হাজতে পাঠায়।

শহীদুল ইসলামপুর গ্রামের মৃত নুরু মোল্লার ছেলে এবং আসলাম কারিগর পাড়ার চাঁদ আলীর ছেলে। এ সময় দরবার শরীফ থেকে ‘কুরআন দর্শন’, ‘হাদীস দর্শন’, ‘মৌলার অভিষেক ও মতভেদের কারণ’ ইত্যাদি বই জব্দ করা হয়।

এদিকে ‘তরিকতে আহলে বাইত বাংলাদেশ’ নিজেদেরকে সুফীবাদী-অসা¤প্রদায়িক-মানবতাবাদী সংগঠন হিসাবে দাবি করে গত ১৫ সেপ্টেম্বর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে। তারা এ ঘটনার জন্য উগ্র ধর্মীয় মৌলবাদীদের দায়ী করে তাদের শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে জানতে চাইলে শহীদুল ইসলামের ছেলে শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনার পেছনে মূলত মাদ্রাসার অধ্যক্ষ, মসজিদের ইমামসহ কিছু ব্যক্তি যারা মূলত সা¤প্রদায়িক ধ্যান-ধারণা পোষণ করেন ও মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করেন না তারাই আছেন।

“এরাই মানুষকে ভুল বুঝিয়ে দরবার ভাংচুর-লুটপাট ও বাড়িতে হামলা চালিয়েছে। সোমবার বিকালে সমাবেশ চলাকালে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে বাড়িতে হামলা চালিয়ে একটি লিচু বাগান কেটে তাতে আগুন লাগিয়ে দেয় মৌলবাদীরা। তাদের লাগাতার হুমকির কারণে আমার পরিবার আতঙ্কিত,” অভিযোগ করেন শামীম।

এ বিষয়ে জানতে ইউএনও রাজিবুল হাসানের মোবাইল ফোনে বারবার কল করলেও তিনি তা সাড়া দেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/০০১৬ ঘ.
লিংক

0 comments:

Post a Comment

 

Blog Archive

© 2012-2017 আমার ইতিহাস | Powered by: Blogger